বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পার্বতীপুর প্রেসক্লাবের উদ্যোগে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইসচেয়ারম্যানদের সংবর্ধনা

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১৮৪ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ।- দিনাজপুরের পার্বতীপুর প্রেসক্লাবের উদ্যোগে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইসচেয়ারম্যানদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৩ জুলাই) দুপুরে প্রেসক্লাব হলরুমে এ সংবর্ধনা দেওয়া হয়।
চলতি বছরের গত ৫ জুন অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলহাজ¦ হাফিজুল ইসলাম প্রামাণিক, ভাইসচেয়ারম্যান পদে আমিরুল মোমিনীন মোমিন ও মহিলা ভাইসচেয়ারম্যান সুলতানা নাসরিন নির্বাচিত হন। পার্বতীপুর প্রেসক্লাবের আয়োজনে তাঁদেরকে সংবর্ধিত করা হয়। শ আ ম হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনার সার্বিক তত্বাবধায়নে ছিলেন পার্বতীপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও পার্বতীপুর পৌর মেয়র মো: আমজাদ হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌরসভার সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব সরকার, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) চিত্ত রঞ্জন রায়, সাংবাদিক মুসলিমুর রহমান, আব্দুল কাদির, লেখক ও সাংস্কৃতিক কর্মী প্রদীপ দত্ত, মুক্তিনিউজ২৪কমের সম্পাদক মোস্তাকিম সরকার, দৈনিক দেশ রুপান্তর পত্রিকার সোহেল সানী ও কালবেলার মিলন পারভেজ প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক এম এ আলম বাবলু।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com