বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পার্বতীপুর রেলওয়ে জংশনে তাঁদের কর্ম তৎপরতা বৃদ্ধি করেছে নিরাপত্তা বাহিনী

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১৬১ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর)থেকে এম এ আলম বাবলু ।- ঈদ পরবর্তী সময়ে যাত্রী নিরাপত্তা নিশ্চিত ও স্বাচ্ছন্দ্যে রেল ভ্রমণের লক্ষ্যে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশনে তাঁদের কর্ম তৎপরতা বৃদ্ধি করেছে। ঈদ পূর্ববর্তী সময়েও তাঁরা তৎপর ছিল।
দেশের উত্তর জনপদের বৃহৎ রেলওয়ে জংশন পার্বতীপুরে বিশেষ করে ঈদ পূর্ববর্তী ও পরবর্তী সময়ে যাত্রী চলাচল বৃদ্ধি পায়। ফলে বিভিন্ন সমস্যা দেখা দেয়। এ সময় যাত্রী নিরাপত্তা নিশ্চিত ও স্বাচ্ছন্দ্যে রেল ভ্রমণের লক্ষ্যে রেলওয়ে নিরাপত্তা বাহিনী তাঁদের কর্মতৎপরতা বৃদ্ধি করে থাকে। সেই ধারাবাহিকতায় এবারের এ সময়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনী তাঁদের কর্নতৎপর বৃদ্ধি করেছে। স্বাচ্ছন্দ্যে রেল ভ্রমণ ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা সর্বক্ষনিক রেলওয়ে জংশনে অবস্থান করে তাঁদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করেছেন। ফলে এ সময়ে তেমন কোন অপ্রীতিকর ঘটনা এখানে ঘটেনি। তবে এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশও ছিল বেশ তৎপর।
এ সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পার্বতীপুর সার্কেলের চীফ ইন্সপেক্টর ফিরোজ আহম্মেদ এর নেতৃত্বে বিভিন্ন যাত্রীবাহী ট্রেন ও ট্রেনে ভ্রমণরত যাত্রী সাধারণ ছিল রেলওয়ে নিরাপত্তা বাহিনীর নজরদারিতে। হ্যান্ড মাইকের মাধ্যমে ট্রেন যাত্রীদের বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করা ছাড়াও অপরাধ ও অপরাধীদের দমনে তাঁরা ছিল  তৎপর। তাঁদের এ ভূমিকা বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে।
এ ব্যাপারে রবিবার দুপুরে মুঠোফোনে পশ্চিমাঞ্চলের রেলওয়ে নিরাপত্তা বাহিনীর প্রধান  চীফ কম্যান্ডেন্ট মোঃ আশাবুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন,ঈদ পূর্ববর্তী ও পরবর্তী সময়ে স্বাচ্ছন্দ্যে যাত্রী ভ্রমণ ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে ২শ’ আনসার বাহিনীর সদস্য নিয়োগ সহ অগ্রিম সকল প্রস্তুতি গ্রহণ করা হয়ে থাকে এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সকল ইউনিটকে তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়। শুধু ঈদুল ফিতরই নয় ঈদুল আজহার জন্যও আমাদের প্রস্তুতি রয়েছে। রেলওয়ের সম্পদ রক্ষনা-বেক্ষন সেই সাথে  সাচ্ছন্দ্যে ও নিরাপদে যাত্রী ভ্রমণ নিশ্চিত করতে রেলওয়ে নিরাপত্তা বাহিনী সব সময় তৎপর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com