বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে দীর্ঘ ২৭ দিন পর আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১৮৬ বার পঠিত

পার্বতীপুর (দিনাজপুর) থেকে এম এ আলম বাবলু।-দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে দীর্ঘ ২৭ দিন পর আবারও দূরপাল্লার যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতা শুরু হলে এই জংশন থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ ২৭ দিন বন্ধ থাকার পর আবারও  বৃহস্পতিবার (১৫ আগষ্ট) থেকে আন্তঃনগর ট্রেন চলাচল করছে। পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি বৃহস্পতিবার বিকেলে পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

জানা গেছে,দীর্ঘ ২৭ দিন পর বৃহস্পতিবার থেকে দেশের উত্তরাঞ্চলের বৃহৎ পার্বতীপুর রেলওয়ে জংশন হয়ে দুর পাল্লার যাত্রীবাহী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস,সীমান্ত এক্সপ্রেস,নীলসাগর এক্সপ্রেস ও একতা এক্সপ্রেস ট্রেনগুলো চলাচল শুরু করেছে। তবে এর আগে থেকেই মালবাহী ও যাত্রীবাহী লোকাল,মেইল ট্রেনগুলো চলাচল শুরু করেছে। পার্বতীপুর রেলওয়ে জংশন টিকেট কাউন্টার সূত্রে জানা গেছে,আন্তঃনগর ট্রেনগুলোর প্রায় শতভাগ টিকেট কাউন্টার থেকে বিক্রি হয়েছে। ট্রেনগুলোতে নিরাপত্তা ব্যবস্হা জোরদার করা হয়েছে বলে রেলওয়ে পুলিশ সুপার সৈয়দপুর দপ্তর সূত্রে জানা যায়।
আন্তঃনগর ট্রেনগুলোর মধ্যে পার্বতীপুর রেলওয়ে জংশন হয়ে পঞ্চগড়-ঢাকা, চিলাহাটি-ঢাকা,কুড়িগ্রাম-ঢাকা এর মধ্যে চলাচলকারী দূরপাল্লার যাত্রীবাহী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস,চিলাহাটি এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনগুলোর আপাততঃ চলাচল বন্ধ বন্ধ রয়েছে বলে জানা গেছে।
দূরপাল্লার যাত্রীবাহী আন্তঃনগর ট্রেনগুলো চলাচলের কারনে পার্বতীপুর রেলওয়ে জংশনের প্রাণচাঞ্চল্যতা ফিরে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com