বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

উদ্ধার করা মাদরাসা ছাত্রকে তার অভিভাবকের কাছে হস্তান্তার

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬৭ বার পঠিত
এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশের উদ্ধার করা মাদরাসা ছাত্রকে তার প্রকৃত অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে৷ আজ বৃহস্পতিবার সকালে রেলওয়ে থানা হেফাজতে থাকা মাদরাসা ছাত্রকে তার প্রকৃত অভিভাবকের হাতে তুলে দেন রেলওয়ে থানার ওসি মোঃ এমদাদুল হক৷
পার্বতীপুর রেলওয়ে থানার ওসি মোঃ এমদাদুল হক জানিয়েছেন, গতকাল বুধবার দুপুর সাড়ে ১২ টায় পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে এক মাদরাসা ছাত্রকে উদ্ধার করা হয়৷ সে জানায় তার নাম মোঃ আছাদুর রহমান (শাহীন) (১৩) পিতা- মোঃ লুৎফর রহমান, মাতা মৃত্যু  আমেনা বেগম, তার পিতা একজন মিল কর্মচারী, বর্তমান ঈশ্বরদী গার্লস স্কুল মোড় এলাকায় ভাড়ার বাসায় বসবাস করে । আরো জানায় সে ঢাকা আব্দুল্লাহপুর জামিয়া রহমানিয়া আরাবিয়া হাফেজিয়া মাদরাসার ছাত্র৷ তার বড় হুজুরের নাম বোরহান উদ্দীন এবং হেফজ খানার হুজুরের নাম মওলানা ইলিয়াস হোসেন৷ এই তথ্যের ভিত্তিতে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশের হেফাজতে থাকা মাদরাসা ছাত্রের প্রকৃত অভিভাবকের সন্ধানে পুলিশ তৎপরতা চালাতে থাকে৷ এরই এক পর্যায়ে আজ বৃহস্পতিবার সকালে তার প্রকৃত অভিভাবকের সন্ধ৷ন পাওয়া যায় এবং জানা যায় তার নিখোঁজ হবার প্রকৃত কারন৷
পার্বতীপুর রেলওয়ে থানার ওসি মোঃ এমদাদুল হক আজ বৃহস্পতিবার দুপুরে এ প্রতিনিধিকে জানান,মাদরাসা ছাত্র উদ্ধারের পর তার দেওয়া সব তথ্যই ছিল ভূল৷ তার প্রকৃত অভিভাবকের সন্ধান পাওয়ার পর তা প্রমানিত হয়৷ সে খুলনা জেলার লবন চোরা থানার হরিন চড়া গ্রামের মোঃ রাইহানুদ্দিনের পুত্র৷ তার নাম মোঃ আশিকুর রহমান (১৩) ৷ সে খুলনার দৌলতপুর ফুলবাড়ী রেল গেট এলাকার টিবি রোড়ের হাফিজিয়া মাদরাসার ছাত্র৷ সে তার বাবার ড্রয়ার ভেঙ্গে ৭ হাজার টাকা নিয়ে নিখোঁজ হয়৷ পরে পুলিশ তাকে উদ্ধার করে এবং আজ বৃহস্পতিবার সকালে তার অভিভাবক পিতা থানায় এলে পার্বতীপুর রেলওয়ে থানার ওসি তাকে তার পিতার হাতে তুলে দেয়৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com