বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পার্বতীপুর রেলওয়ে পুলিশের উদ্ধারকৃত মাদরাসা ছাত্রের অভিভাবকের সন্ধান এখনও মেলেনি

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯৭ বার পঠিত

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশের উদ্ধার করা মাদরাসা ছাত্রের প্রকৃত অভিভাবকের সন্ধান এখনও মেলেনি৷ রেলওয়ে থানা হেফাজতে থাকা মাদরাসা ছাত্রকে তার প্রকৃত অভিভাবকের হাতে তুলে দিতে পুলিশ তৎপর রয়েছে৷
পার্বতীপুর রেলওয়ে থানার ওসি মোঃ এমদাদুল হক জানিয়েছেন, বুধবার দুপুর সাড়ে ১২ টায় পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে এক মাদরাসা ছাত্রকে উদ্ধার করা হয়৷ সে জানায় তার নাম মোঃ আছাদুর রহমান (শাহীন) (১২) পিতা- মোঃ লুৎফর রহমান, মাতা মৃত্যু  আমেনা বেগম, তার পিতা একজন মিল কর্মচারী, বর্তমান ঈশ্বরদী গার্লস স্কুল মোড় এলাকায় ভাড়ার বাসায় বসবাস করে । আরো জানায় সে ঢাকা আব্দুল্লাহপুর জামিয়া রহমানিয়া আরাবিয়া হাফেজিয়া মাদরাসার ছাত্র৷ তার বড় হুজুরের নাম বোরহান উদ্দীন এবং হেফজ খানার হুজুরের নাম মওলানা ইলিয়াস হোসেন৷ বর্তমানে সে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে৷কিন্তু এ পর্যন্ত তার প্রকৃত কোন অভিভাবকের সন্ধান পাওয়া যায়নি৷ প্রকৃত অভিভাবক পাওয়া গেলে তাদের হাতে তাকে তুলে দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com