বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পীরগঞ্জের কলাবাগানে হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ৪৬৫ বার পঠিত

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি।-  পীরগঞ্জে গ্রাম বাংলার প্রাচীনতম ঐতিহ্য হা-ডু-ডু  খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৬ ডিসেম্বর শনিবার উপজেলার সদর ইউপির কলাবাগান নামক স্থানে দু’প্রতিবেশী গ্রাম- বারাইপাড়া বনাম গোবর্দ্ধানপুর গ্রামের মধ্যে হা-ডু-ডু  খেলা অনুষ্ঠিত হয়। প্রতি বছরের ন্যায় বারাইপাড়া ও গোবর্দ্ধানপুর গ্রামের যুবসমাজের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ওই খেলার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিশিষ্ট ক্রীড়া প্রেমিক, ব্যবসায়ী ও সমাজসেবক  জাহিদুল ইসলাম রুবেল । পীরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম ময়না মাস্টার প্রতিযোগিতার উদ্বোধন করেন। হাজী বয়েন উদ্দীন পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাজাদা প্রধানের সভাপতিত্বে শিক্ষক আমিনুল ইসলাম রাজু মাস্টার, সাংবাদিক সৈয়দ রায়হান বিপ্লব, ইউপি সদস্য শফিকুল ইসলাম শফি, মোস্তাফিজুর রহমান রুবেল এতে অতিথি ছিলেন। খেলায় গোবর্দ্ধানপুর গ্রাম একাদশ ৩৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন ও বারাইপাড়া একাদশ ২৮ পয়েন্ট পয়ে রানার্সআপ হয়। শেষে বিজয়ী চ্যাম্পিয়ন দলকে লাল রঙ্গের ও রানার্সআপ দলকে কালা রঙ্গেও খাসি পুরস্কার দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com