মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পীরগঞ্জের গণির হাটে কোরবানির ৩শ ছাগল ৩৫টি গরুর অর্থের যোগান দাতা আব্দুর মাজিদ

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২০
  • ৭০২ বার পঠিত

সুলতান আহমেদ সোনা ।- রংপুরের পীরগঞ্জ উপজেলায় গণীরহাট নামক স্থানে ঈদের দিনে ৩১৫টি খাসি এবং ঈদুল আযহার পরদিনে ৩৫টি গরু কোরবানির খবর নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। ওই অঞ্চল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রকাশিত খবরে বলা হয়েছিল, খাসি এবং গরুর যোগানদাতা পীরগঞ্জের শিল্পপতি সিরাজুল ইসলাম সিরাজ। কিন্তু পরে এই বিষয়ে রাজু মাষ্টারের দেওয়া তথ্য থেকে জানা গেছে, অর্থের যোগানদাতা সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশি নাগরিকরা। এ ব্যাপারে সিরাজুল ইসলাম সিরাজ জানিয়েছেন, সিঙ্গাপুরে বসবাসরত কিছু এদেশের মানুষ প্রতি বছর দেশের বিভিন্ন স্থানে এই কোরবানির আয়োজন করে থাকেন। তারই ধারাবাহিকতায় এবার পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের গণির বাজারে এই কোরবানির আয়োজন করা হয়। আরো জানা গেছে, এই কোরবানির পিছনে যার অবদান তিনি হলেন আঃ মাজিদ বাড়ী মুন্সীগঞ্জ। সিঙ্গাপুর থেকেছেন ১৫ থেকে ১৬ বছর, বর্তমানে তিনি ৬ বছর হয় বাংলাদেশে থাকেন এবং ভেকু, ড্রেজার ভাড়া দেন। পাশাপাশি বিক্রিও করে থাকেন। তার সাথে ওই এলাকার জনৈক রাজু মাষ্টারের সু-সম্পর্ক গড়ে উঠায় রাজুর প্রস্তাবে মাজিদ সাহেব এই কোরবানির অর্থ প্রদান করেছেন। অন্য একটি সুত্র জানিয়েছে, এই কোরবানির জন্য ৪০ লাখ টাকার যোগান দিয়েছেন আব্দুল মাজিদ, যা দিয়ে ৩১৫ টি খাসি ৩৫টি গরু কেনা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com