বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পীরগঞ্জের চতরা ইউনিয়নে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৮৯ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- “মাদক থেকে দুরে থাকি, খেলা ধুলার সাথে থাকি” এই স্লোগান নিয়ে রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের চতরা উচ্চ বিদ্যালয় মাঠে চতরা খেলোয়ার কল্যান সমিতির আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ১৯শে সেপ্টেম্বর শনিবার বিকেলে এই প্রীতিম্যাচ অনুষ্ঠিত হয়। চতরা বন্ধু মহল একাদশ বনাম চতরা খেলোয়ার কল্যান সমিতি নামে দুটি দল খেলায় অংশ গ্রহণ করে। উক্ত খেলার প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক ও সরকারি শাহ্ আব্দুর রউফ কলেজ পীরগঞ্জের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক রংপুর জেলার ২০১৮ সালের শ্রেষ্ঠ করদাতা মানবিক মানুষ হিসাবে পরিচিত জাহিদুল ইসলাম রুবেল। এ সময় আরো উপস্থিত ছিলেন চতরা ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহীন, চতরা ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি প্রভাষক হাসান আলী, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পীরগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক সমকালীন বার্তার সম্পাদক ও প্রকাশক এবং দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি গোলাম কবির বিলু, সাবেক ছাত্রনেতা হাফিজ আব্দুন নুর সোহেল, পীরগঞ্জ উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি এ জেড এম সেকেন্দার আলী মন্ডলসহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি তরুণদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন-এসময় তিনি পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে পরামর্শ প্রদান, মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে সচেতন হওয়ার আহবান জানান ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com