বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পীরগঞ্জের টুকু‌রিয়া ইউ‌নিয়‌নে বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৬৫৫ বার পঠিত
পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি।- পীরগঞ্জের টুকু‌রিয়া ইউ‌নিয়‌নে বন্যার্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার  উপজেলার টুকু‌রিয়া ইউনিয়নের সর্বাধিক ক্ষতিগ্রস্থ ৩ টি ওয়ার্ডের ৮ শতাধিক পরিবারের মাঝে ওই চাল বিতরণ করা হয়। এ সময় উপজেলা ব‌রেন্দ্র কর্মকর্তা দা‌য়িত্ব প্রাপ্ত ট‌্যাগ কর্মকর্তা আলমগীর হো‌সেন,  টুকু‌রিয়া ইউ‌নিয়ন আ’লী‌গের সভাপ‌তি ও  ইউপি চেয়ারম্যান- আ‌তোয়ার রহমান মন্ডল, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউ‌পি সদস‌্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান- রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার  ড. শিরীন শারমিন চৌধুরী অসহায় বন্যার্ত পরিবারের জন্য  জরুরী ভিত্তিতে সহায়তা দেয়ার জন্য  ৩৮ মে:টন চাউল,শুকনো খাবার এবং নগদ অর্থ বরাদ্দ দিয়েছেন।  আজ (গতকাল) মঙ্গলবার চাল অগ্রাধিকার তালিকার ভিত্তিতে বিতরণ শুরু করা  হয়েছে। এ দিন টুকু‌রিয়া ইউপির ১৬৫০ টি প‌রিবা‌রের ম‌ধ্যে  ৮ শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে ১০ কেজি করে চাল  ইউ‌নিয়ন প‌রিষদ থেকে বিতরণ করা হয় ।  বুধবার বা‌কি ৮’৫০ টি প‌রিবা‌রের মা‌ঝে চাল বিতরন করা হ‌বে। পানি বন্দি প্রতিটি অসহায় বন্যার্ত পরিবারকে এ খাদ্য সহায়াতা দেয়া হবে।
জাতীয় সংস‌দের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী পীরগঞ্জের সাংবাদিকদের জা‌নি‌য়ে‌ছেন, বন্যায় যাদের ঘর ভেঙ্গে গেছে তাদেরকে  ঘর মেরাম‌তের জন‌্য ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা দেবে সরকার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com