রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা নুরুল আমীন বিজয়ের পর থেকেই সরকারি, বেসরকারি, স্বেচ্ছাসেবি প্রতিষ্ঠান, বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দ এবং ইউনিয়ন পর্যায়ে মতবিনিময় অব্যাহত রেখেছেন। প্রতিদিনই তার কর্ম তালিকাভুক্ত অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি বিরতিহীনভাবে মানুষের সাথেও কুশলাদি বিনিময় করছেন। তাকে নির্বাচনে বিজয়ী করায় ভোটারগণ সহ বিভিন্ন বয়সের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। ২৫ ফেব্রুয়ারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানায় গ্রাম পুলিশদের সাথে মতবিনিময় সভা করেছেন। এছাড়াও উপজেলা অডিটোরিয়াম হলে বাংলাদেশ খেলাফত মজলিসের সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। তারপর রামনাথপুর ইউনিয়নের বেশকিছু গ্রাম ও বাজারে মানুষের সাথে কুশল বিনিময় শেষে সেখানেই দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর সাথে ইফতার মাহফিলে অংশ নেন। এছাড়াও তিনি বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন। ওইসব অনুষ্ঠানে পীরগঞ্জকে এগিয়ে নিতে তিনি দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেছেন। সাংসদ মাওলানা নুরুল আমীন বলেন, ১২ ফেব্রুয়ারী নির্বাচনে নির্বাচিত হয়েই ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ, পবিত্র রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সাথে এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পীরগঞ্জ থানার পুলিশের সাথে মতবিনিময় করেছি। আমি সবার অকুন্ঠ সহযোগিতাও পাচ্ছি। আমি সাংবাদিক ভাইদের সহযোগিতা চেয়েছি।
Leave a Reply