বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পীরগঞ্জের পাঁচগাছীতে দুই হাজার পরিবার পানিবন্দি গো-খাদ্যের সংকট 

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৭১০ বার পঠিত
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জের পাঁচগাছী ইউনিয়নের বিরাহীমপুর, পাঁচগাছী, আমোদপুর ও সিট আ‌মোদপুর , এনায়েতপুর গ্রামে বন্যা পরিস্থতির অবনতি হয়েছে । এসব গ্রামের প্রায় ২ হাজার পরিবারের লোকজন পানিবন্দি অবস্থায় দিনাতিপাত করছে। রাস্তা ঘাট, তলিয়ে গেছে। ভেসে গেছে পুকুরের মাছ। ওইসব এলাকায় গো-খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে।
জানাগেছে, উপজেলার পাঁচগাছী ইউনিয়ন এমনিতেই বন্যাপ্রবন এলাকা । গত ২/৩ দিনে উজান থেকে নে‌সে আসা পানির কারনে বন্যার পরিস্থিতিরি অবনতি ঘটে।  ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান লতিব জানান, ২ টি ওয়ার্ডের সব বাড়ীতে কমবেশী বন্যার পানি প্রবেশ করেছে। রাস্তা গুলোও ২ থেকে ৩ ফুট পানির নীচে । ঘর ধ্বসে যাওয়ায় মাটি চাপা পড়ে পানেয়া গ্রামে খুকি মাই নামে এক বৃদ্ধা মারা গেছে এবং অপর একজন আহত হয়েছে। শত-শত একর জমির আমন ধান আর রবি ফসল পানির নীচে। মৎস্য চাষীদের পুকুরের মাছ বন্যার পানিতে ভেসে গেছে। ইউনিয়নে ২ সহস্রাধিক পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। ইউপি সদস্য সেকন্দোর আলী জানান, তাঁর বাড়িতেও হাটুর উপরে বন্যার পানি । স্থানীয় জনতার বাজারের আংশকি প্লাবিত হয়েছে। মৎস্যচাষী রাশেদুল ইসলাম জানান ,তাদের পারিবারিক প্রায় ১১ একর পুকুর থেকে ১৫ থেকে ২০লাখ টাকার মাছ বন্যার পানিতে ভেসে গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com