মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত পীরগঞ্জে ভিডব্লিউবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়টি দেখা দরকার

পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নে ইঞ্জিনিয়ার শান্ত’র ফল গাছের চারা বিতরণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ৭৬২ বার পঠিত

বজ্রকথা প্রতিবেদক।- গত ১২ জুলাই ২০২০ রবিবার পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের ঘোলা মতিউর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে আম ও লিচু গাছের চারা বিতরণ করা হয়েছে। প্রয়াত পরমাণু বিজ্ঞানী ডক্টর আব্দুল ওয়াজেদ মিয়ার ভাতিজা ও প্রধানমন্ত্রীর ভাসুর পুত্র তরুণ শিল্পপতি ইঞ্জিনিয়ার সাঈদ রেজা শান্ত’র সার্বিক সহযোগিতায় এই চারাগাছ বিতরণ করা হয়েছে। এসময় চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাবেক স্বাস্থ্য সম্পাদক ডাঃ জাহিদুল ইসলাম লালু, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক সাদিদ জাহান সৈকত, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ জেড এম সেকেন্দার আলী মন্ডল, রামনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন বাদল, সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ।চারা বিতরণের সাথে সংশ্লিষ্টরা জানিয়েছেন,সাইদ রেজার পক্ষ থেকে উপজেলার ১৫ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় প্রায় ১০ হাজার আম ও লিচু গাছের চারা বিতরনে উদ্যোগ নেয়া হয়েছে। এ দিন রামনাথপুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের সাধারন মানুষের মাঝে তিন শতাধিক পরিবারের মাঝে উন্নত মানের হাড়িভাঙ্গা আম ও লিচুর চারা বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com