বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পীরগঞ্জে অটো রাইস মিলের কালো ধোঁয়া ছাঁই সমাচার

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ৩২৫ বার পঠিত

বজ্রকথা প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে নয়ামাদারগঞ্জ এলাকায় অবস্থিত ফাইভ স্টার এগ্রো ফুড (প্রাঃ) লিমিটেড ও হাসানপুর-মাদারগঞ্জ অটো-মেটিক ২টি রাইস মিলের বিষাক্ত কালো ধোঁয়া এবং মিলের উড়ে আসা তুষ ও কুড়া ছাঁইয়ে পরিবেশ দুষণের পাশাপাশি স্থানীয় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে মিলের আশা পাশের মানুষ আক্রান্ত হচ্ছেন রোগ ব্যাধিতে। মিলের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে ছাঁইগুলো। যার ফলে উৎপাদিত জমির ফসল নষ্ট হচ্ছে। সরে জমিন ঘুরে দেখা গেছে, নয়া মাদারগঞ্জ সড়ক ঘেষে গড়ে উঠেছে রাইস মিল ২টি। টিনের ১টি ছোট ভাঙ্গা চিমনি দিয়ে বের হচ্ছে ওই মিলের বিষাক্ত কালো ধোঁয়া। আর উড়ন্ত ছাঁই তুষ গুড়া গিয়ে পড়ছে আশেপাশে বাড়ী, ফসলী জমি ও রাস্তায়। হাসানপুর গ্রামের আবুল হোসেন (৫৫) বলেন, অটো রাইস মিলের কারণে বর্তমানে বাড়ীতে বসবাস করা খুব কষ্টকর হয়ে দাড়িয়েছে। মিলের উড়ন্ত ছাঁই, তুষ ও কুড়া হাড়ি পাতিলে গিয়ে পড়ে। বাড়ী-ঘর, গাছপালা ও ফসলী জমি ছাইয়ের আবরণে কালো বর্ণ হয়ে হয়েছে। মিলের কারণে এ এলাকার অধিকাংশ মানুষ চোখের বিভিন্ন রোগসহ শ^াস কষ্ট, এ্যাজমা, চর্ম রোগে আক্রান্ত হচ্ছে। রওশনপুরের আলহাজ¦ শফিউজ্জামান (৬০) বলেন, মিলের উড়ন্ত ছাঁইয়ের কারণে দীর্ঘদিন ধরে ফসল নষ্ট হয়ে যাচ্ছে। মিল মালিককে বললে তিনি বলেন আপনার ক্ষতি হলে আমার কি করার আছে। অভিযুক্ত ফাইভ স্টার এগ্রো ফুড (প্রাঃ) লিমিটেডের মালিক মাসুদ সরকার জানান, কিছু সমস্যা আছে তবে স্থানীয়দের সাথে কথা বলে তা দ্রæত নিরসন করবো। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান ফরহাদ মন্ডল জানান, অটো রাইস মিলের বর্জ্য গুলো ডোমজানা নদীতে যাচ্ছে। এতে নদীর জল নষ্ট হচ্ছে , দেশীয় মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাই জনগণের সুবিধার্থে মিল ২টি বন্ধ করা উচিত। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায় জানান, এখনও কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নিবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com