বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পীরগঞ্জে অতিবৃষ্টিতে কর্মহীন মানুষকে রংপুর জেলা পরিষদের খাদ্য সহায়তা প্রদান

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৮১ বার পঠিত
পীরগঞ্জে অতিবৃষ্টিতে কর্মহীন মানুষকে রংপুর জেলা পরিষদের খাদ্য সহায়তা প্রদান
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জে টানা বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে রংপুর জেলা পরিষদ। বুধবার দুপুরে উপজেলার পাঁচগাছী ইউনিয়নের একতাবাজার প্রাথমিক বিদ্যালয় মাঠে রংপুর জেলা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সুবিধাভোগীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন রংপুর জেলা বিএনপি’র আহŸায়ক জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম। অতিবৃষ্টির কারণে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষজন যারা গত কয়েকদিন আয়ের উৎস হারিয়েছেন, তাদের তালিকা তৈরি করে এই সহায়তা প্রদান করা হয়েছে। চাল, ডাল, তেল লবণ চিড়াসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেওয়া হয়।
জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম জানান, দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকারি-বেসরকারি সকল পর্যায় থেকে এই সহায়তা কার্যক্রম চলমান থাকবে যেন কোনো পরিবারই খাদ্য সংকটে না ভোগে। দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জেলা পরিষদ অসহায়দের পাশে থাকবে বলে অনুষ্ঠানে আশ্বস্ত করা হয়।
এ সময় স্থানীয় পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা আব্দুল আজিজ, পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সাধারন সম্পাদক জাকির হোসেনসহ জেলা পরিষদের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রেড ক্রিসেন্ট এর স্বেচ্ছাসেবীগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com