মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পীরগঞ্জে অফিস ফাঁকি বেড়েছে : অযুহাত করোনা

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ৩৫১ বার পঠিত

বজ্রকথা প্রতিনিধি।- রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় সরকারী কর্মকর্তা কর্মচারীদের অফিস ফাঁকি বেড়েছে। এক অনুসন্ধানে দেখা গেছে, মার্চ থেকে আগস্ট পর্যন্ত উপজেলা প্রাণি সম্পদ বিভাগের চলমান দুটি প্রকল্পের ৩০জন কর্মী অফিস ফাঁকি দিচ্ছে। এই অফিসের এন এ টি পি প্রজেক্টে রয়েছে ১৫ জন সিল, তারা কোন কাজ কর্ম করছে না। অপর দিকে এল ডি ডি পি প্রজেক্টে রয়েছে ১৫জন তারাও বসে বসে বেতন খাচ্ছে। ১৩ আগষ্ট প্রাণি সম্পদ অফিসে মোনায়েম হোসেন, কমল কুমার রায় ও সুলতান আহমেদ নামে মাত্র ৩ জন কর্মীকে পাওয়া গেছে। বাকীরা লাপাত্তা।
এদিকে করোনা কালীন সময়ে পীরগঞ্জ উপজেলার সহকারী শিক্ষা অফিসারগণ অফিস করেননি। ১৩ আগষ্ট শিক্ষা অফিসের বড় বাবু জানিয়েছেন, ৮ জন সহকারী শিক্ষা অফিসারের মধ্যে মাত্র ২ জন উপস্থিত আছেন।
গত মার্চ থেকে অফিস করেন না পীরগঞ্জের মহিলা বিষয়ক কর্মকর্তা। ১৩ আগস্টেও তাকে পাওয়া যায়নি। অফিস সহকারী শরিফুল ইসলাম মহিলা বিষয়ক কর্মকর্তা নুরেস কাওসারের অনুপস্থিতির বিষয় ৩ বারে তিন রকম কথা বলেছেন। একবার বলেছেন, ছুটিতে আছেন, আর একবার বলেছেন,ট্রেনিং এ, তৃতীয়বার বলেছেন তিনি অফিসে আসবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com