বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পীরগঞ্জে আবু সাঈদের কবর জিয়ারত করেছেন রংপুরের বিভাগীয় কমিশনার

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২১৬ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) থেকে বজ্রকথা প্রতিনিধি।- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন নবাগত রংপুরের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি ।

গত সোমবার দুপুরের পর বিভাগীয় কমিশনার পীরগঞ্জের বাবনপুরে পৌঁছেন এবং শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। কুশল বিনিময়কালে তিনি আবু সাঈদের পিতামকবুল হোসেনের হাতে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা তুলে দেন ।

এ সময় রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম, সহকারী কমিশনার(ভূমি) ত্বকী ফয়সাল তালুকদার বিভাগীয় কমিশনারের সঙ্গে ছিলেন।

পরে বিভাগীয় কমিশনার সেখানে গণমাধ্যমের কাছে তার প্রতিক্রিয়ায় বলেন, একটা শোষণ ও দুর্নীতি মুক্ত দেশ গঠনের জন্য আবু সাঈদ সহ অনেকে জীবন দিয়েছেন । আমাদেরকে সেটি মনে রাখতে হবে। তাদের রক্তকে বৃথা যাবে না। শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আমাদেরকে এক সঙ্গে কাজ করতে হবে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com