বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পীরগঞ্জে আরাজী গঙ্গারামপুর স্পোটিং ক্লাবের আয়োজনে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট’২০২১ইং এর ফাইনাল খেলা

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ২৮১ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি|- রংপুরের পীরগঞ্জে আরাজী গঙ্গারামপুর স্পোটিং ক্লাবের আয়োজনে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট/২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে আরাজী গঙ্গারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংঠনিক সম্পাদক শফিউর রহমান মন্ডল মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ মন্ডলের প্রতিনিধি ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ সরেস চন্দ্র। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ খলিলুর রহমান খলিল। ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাদিদ জাহান সৈকত, পীরগঞ্জ পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি কামরুল হাসান জুয়েল, পীরগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশিয়ার রহমান মাষ্টার, পীরগঞ্জ থানা সাব ইন্সপেক্টর ও বিট অফিসার জিয়াউল হক জিয়া, পীরগঞ্জ পৌরসভা ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুল আজাদ, দৈনিক আলোর সংবাদ ডটকমের সম্পাদক ও প্রকাশক আব্দুল করিম সরকার, পীরগঞ্জ পৌর আওয়ামীলীগ ৯নং ওয়ার্ড, সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী, এ সময় উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মিয়া, সদস্য পপ্পু মিয়া, সাবেক যুবলীগ নেতা এনামুল হক ফারাজী প্রমুখ। ফাইনাল খেলায় সদরা কুতুবপুর একাদশ বনাম পীরগঞ্জ উপজেলা ইমারত শ্রমিক নির্মাণ ইউনিয়ন ট্রাইফেকারের মাধ্যমে সদরা কুতুবপুর চ্যাম্পিয়ন অর্জন করেন। উক্ত খেলায় মিডিয়া পার্টনার হিসেবে দৈনিক আলোর সংবাদ ডটকম। এইচইপি প্রোডাক্ট, পীরগঞ্জ, রংপুর সৌজন্যে উক্ত খেলাটি অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com