মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত পীরগঞ্জে ভিডব্লিউবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়টি দেখা দরকার

পীরগঞ্জে আর এক বাটপার ধরা পড়েছে

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৭৬৬ বার পঠিত

এস এ মন্ডল।- দেশে চোর, প্রতারক, বাটপার বেড়ে গেছে। এবার প্রতারকের উপর টেক্কা দিতে গিয়ে ধরা খেয়েছে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় আরেক বাটপার। এই বাটপাড়ের নাম মো. রেজওয়ানুল হক, তার পিতার নাম আল আমিন বলে জানা যায়। রেজওয়ানুল এর বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালি গ্রামে। বাটপার রেজওয়ানুল হক বয়সে নবীন হলেও ছিল ধুরন্দর। জানা গেছে, রিজেন্ট হাসপাতালের সাহেদ ও জেকেজি’র সাবরিনার প্রতারণার খবরে সারা দেশে যখন হৈ চৈ পড়ে গেছে; ঠিক তখনই সে সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর সেজে ‘মুশকিল আছান’ করে দেওয়ার নামে তাদেও কাছে অর্থ দাবি করেছিল। এছাড়াও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের শিক্ষাসচিবের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে সচিবের পরিচিতদের নিকট থেকে চিকিৎসা করার নমে টাকা চাইতো। এভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় ১৫ জুলাই বুধবার র‌্যাব তাকে আটক করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com