মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার
…………………..
তাং-০৫/০৫/২০২৬ খ্রিঃ
১| ইউনিটের নাম- পীরগঞ্জ থানা, রংপুর|
বিষয়- মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার প্রসঙ্গে|
তারিখ ও সময়- ইং- ০৫/০৫/২০২৬ খ্রিঃ, সময়ঃ ১৮.৫০ ঘটিকা |
ঘটনাস্থল- রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন সোনাকান্দর জামতলা মৌজাস্থ ধৃত আসামী মোঃ আমিনুল ইসলাম এর সেমিপাকা বসতবাড়ীর দক্ষিণ দূয়ারী শয়ন ঘরের ভিতরে।
৫। ঘটনার সংক্ষিপ্ত বিবরণ- বাদী এস.আই (নিঃ) চন্দন কুমার রায়, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পীরগঞ্জ থানার সাধারণ ডায়েরী নং-২৬১, তারিখঃ ০৫/০৫/২০২৬ খ্রিঃ মূলে ব্যক্তিগত মোটরসাইকেল যোগে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করাকালে ইং-০৫/০৫/২০২৬ তারিখ ১৮.১৫ ঘটিকায় পীরগঞ্জ বাসস্ট্যান্ডে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন সোনাকান্দর জামতলা মৌজাস্থ জনৈক মোঃ আমিনুল ইসলাম এর বসতবাড়ীতে কতিপয় ব
ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে। বাদী সঙ্গীয় অফিসার-ফোর্স এবং মোবাইল-৬২ পার্টির সহায়তায় ইং-০৫/০৫/২০২৬ তারিখ ১৮.৩০ ঘটিকায় ঘটনাস্থল রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন সোনাকান্দর জামতলা মৌজাস্থ ধৃত আসামী মোঃ আমিনুল ইসলাম এর সেমিপাকা বসতবাড়ীর দক্ষিণ দূয়ারী শয়ন ঘরের ভিতরে পৌছাইলে পুলিশের উপস্থিতি টের পাইয়া ধৃত আসামী কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করিলে বাদী তাহার সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাহাকে হাতেনাতে আটক করেন। সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করিলে সে তাহার নাম-ঠিকানা মোঃ আমিনুল ইসলাম (৪৮) পিতা-মোঃ মোকারম হোসেন, সাং-সোনাকান্দর (পূর্বপাড়া), থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর বলিয়া প্রকাশ করে। ধৃত আসামী দেহ তল্লাশী করিয়া ধৃত আসামীর দেখানো মতে ও তাহার নিজ হাতে বাহির করিয়া দেওয়ামতে (ক) ধৃত আসামীর শয়ন ঘরের ভিতর ড্রেসিং টেবিলের উপর হইতে একটি সাদা রংয়ের প্লাস্টিকের কৌটার ভিতর হইতে একটি নীল রংয়ের জিপারযুক্ত পলিপ্যাকের মধ্যে রক্ষিত সাদা পলিথিন দ্বারা মোড়ানো হালকা কমলা রংয়ের মোট ৫০ (পঞ্চাশ) পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, যাহার মোট ওজন (৫০×০.১)=০৫ (পাঁচ) গ্রাম (যাহা সঙ্গে থাকা ডিজিটাল পরিমাপক যন্ত্র দ্বারা ওজনকৃত), যাহার অবৈধ বাজার মূল্য অনুমান (৫০×৩০০)=১৫,০০০/- (পনের হাজার) টাকা, (খ) ধৃত আসামীর ডান হাত হইতে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত itel বাটন মোবাইল ফোন এবং (গ) বিক্রয়লব্দ নগদ মোট ১০,২০০/-(দশ হাজার দুইশত) টাকা, অতঃপর উদ্ধারকৃত আলামত ইং-০৫/০৫/২০২৬ তারিখ ১৮.৫০ ঘটিকায় সাক্ষীদের উপস্থিতিতে পর্যাপ্ত বৈদ্যুতিক আলো ও টর্চ লাইটের আলোতে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করিয়া জব্দ তালিকায় নিজে স্বাক্ষর করেন এবং আসামী ও সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করেন।
গৃহিত ব্যবস্থা- পীরগঞ্জ থানার মামলা নং-১১/১৩৮, তারিখ-০/০৫/২০২৬খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক) রুজু করা হয়| খবর বিজ্ঞপ্তির
Leave a Reply