বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পীরগঞ্জে ইসলামিক ফাউন্ডেশন শিক্ষক-কর্মচারী’র মানববন্ধন  

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৩৯৯ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর)  বজ্রকথা প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালনায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-এর শিক্ষক-কর্মচারীগণ মানববন্ধন করেছে।

২৩ মার্চ ২৫খ্রি:  রবিবার  সকালে প্রেসক্লাব চত্বরে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়) পাস, শিক্ষকদের গ্রেড ভুক্ত করে স্থায়ীকরণ, আউটসোর্সিং পদ্ধতি বাতিল, ঈদুল ফিতরের আগে বকেয়া পরিশোধ সহ বোনাস, প্রয়োজনে শিক্ষক-কর্মচারীদের কেন্দ্র স্থানান্তর, তহবিল গঠন করে অসুস্থ, অবসর অথবা মৃত্যুবরণে এককালীন অর্থ প্রদান সহ ৫ দফা দাবী উপস্থাপন করা হয়।

এ সময় পরিষদের সভাপতি হাফেজ শহিদুল ইসলামের সভাপতিত্বে ইসলামি ফাউন্ডেশনের কেয়ার টেকার আব্দুর রহিম, শিক্ষক আশিকুর রহমান, শাহারুল ইসলাম, সাইদুর রহমান, রোকসেনা পারভিন, আনোয়ারা বেগম প্রমুখ বক্তব্য রাখেন। বক্তরা বিগত ৩৩ বছর ধরে অবহেলিত মানবেতর জীবন যাপনের কথা কান্নাজড়িত কন্ঠে তুলে ধরেন। পরে উপজেলা নির্বাহী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com