বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পীরগঞ্জে উত্তরাঞ্চলে বেসিসের শীতবস্ত্র বিতরণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- গত ৪ জানুয়ারী শনিবার আইটি খাতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব সফ্্টওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর আয়োজনে রংপুরের পীরগঞ্জে প্রায় ১২’শ শীতার্তেও মাঝে কম্বল বিতরণ করা হয়।

বেসিস সহায়ক কমিটির সদস্য (প্রশাসন) ইঞ্জিনিয়ার আলহাজ্ব ইমরুল কায়েস পরাগ এর সভাপতিত্বে অনুষ্ঠিত-এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম। এ অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠী বেসিসের এই কম্বল পেয়ে অনেকটাই উচ্ছ¡াস প্রকাশ করেছেন। সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার পরাগ বলেনএ জনপদের জন্য বেসিসের পক্ষ হতে এটি কোন সহায়তা নয় বরং সামান্য উপহার মাত্র, যেটি বেসিসের মত একটি দায়িত্বশীল সংগঠন তার সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেই করছে। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন এই অঞ্চলে চাহিদার তুলনায় সরকারি বরাদ্দ কিছুটা অপ্রতুল সেখানে বেসিসের মত সংগঠনগুলো যেভাবে এগিয়ে এসেছে সেভাবে সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন। বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার যেমন সত্যিকারের সুবিধাভোগীদের সহায়তা পৌঁছে দিচ্ছেন বেসিসও তেমনি একেবাওে খুজে-খুজে প্রান্তিক পর্যায়ে এ উপহার পৌছাচ্ছেন। সরকারি – বেসরকারি পর্যায়ে সকলে এগিয়ে আসলে এ অঞ্চলের দুর্ভোগ অনেকটা লাঘব হবে বলে আমরা আশা করি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসুমবিল্লাহ, খ্রিস্টার্ন এসোসিয়েশন পীরগঞ্জ এর সেক্রেটা রিজুয়েল তির্কি, পীরগঞ্জ মানবকল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি মোজাহিদুল ইসলাম, সাংবাদিক আব্দুল করিম সরকার, মাহমুদুল হাসান, আদিবাসী সংগঠন নেত্রী জোসপিনা কুজুরসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com