বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পীরগঞ্জে একতাবন্ধন যুব ফোরামের ইফতার ও দোয়া মাহফিল

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১২০ বার পঠিত
 পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: প্রতি বছরের ন্যায় এবারও রংপুরের পীরগঞ্জে একতাবন্ধন যুব ফোরামের উদ্যোগে এতিম শিশুদের সাথে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) স্থানীয় রাজারামপুর নূরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই আয়োজন সম্পন্ন হয়।
ইফতার ও দোয়া মাহফিলটি একতাবন্ধন যুব ফোরামের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অত্র ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মোঃ রফিকুল ইসলাম, একতাবন্ধন যুব ফোরামের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ রতন মিয়া, ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল হামিম সহ অনেকে।
এছাড়াও ইফতার ও দোয়া মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, শিক্ষার্থী ও যুব ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে একতাবন্ধন যুব ফোরামের নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, যেখানে সমাজের উন্নয়নমূলক কার্যক্রমে যুবসমাজের ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন অত্র এতিমখানার মোহতামিম হাফেজ মোঃ মোশাররফ হোসেন।
উল্লেখ্য, একতাবন্ধন যুব ফোরাম ২০২২ ইং সালে প্রতিষ্ঠিত হয়ে প্রতিবছর রমজান মাসে এ ধরনের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে থাকে, যা এলাকার যুবসমাজকে একত্রিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com