বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পীরগঞ্জে করতোয়া নদী থেকে বালু উত্তোলন চলছে প্রশাসন নিরব

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর)  বজ্রকথা প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে করতোয়া নদী থেকে অবৈধভাবে প্রতিদিন বালু উত্তোলন করা হচ্ছে। সেই  বালু   বিক্রি করছে স্থানীয় প্রভাবশালীরা কিন্তু প্রশাসন নিরব!

নদী থেকে অপরিকল্পিত ভাবে বালু উত্তোলনের ফলে প্রতি বছর নদীতে ভাঙ্গন শুরু হয়। এবারো ভাঙ্গন দেখা দিয়েছে, হুমকিতে রয়েছে  নদী তীরবর্তি বসতবাড়ী। নদী থেকে বালু উত্তোলনের ফলে নদীর গতিপথও পাল্টে যাচ্ছে। তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে  এলাকার মানুষ।

যদিও ভাঙ্গনে রোধে  ও বসতবাড়ী রক্ষায় নদীর এক পাশে নদীশাসনের জন্য পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলানোর কাজ করছে কিন্তু   নদীর অপর পাশ থেকে দিনরাত বালু তুলছে বালুখোর ব্যবসায়ীরা।  এ কারণে নদীর এক তীর ভাঙ্গনের হাত থেকে সাময়িক রক্ষা পেলেও অপর তীরে দেখা দিয়েছে ভাঙ্গন।

স্থানীয় বাসিন্দারা  জানিয়েছেন,করতোয়া নদী থেকে বালু উত্তোলন ও লুটের কারণে পীরগঞ্জ উপজেলার টুকুরিয়া, বড় আলমপুর, চতরা ইউনিয়নসহ পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে নদীর গতিপথ পাল্টে যাচ্ছে । ফসলি জমিসহ বাড়িঘর ও বিভিন্ন প্রতিষ্ঠান ভাঙনের কবলে পড়েছে।

সরেজমিন পীরগঞ্জ উপজেলার করতোয়া নদী  এলাকা ঘুরে দেখা গেছে, নদীর একাধিক স্থানে ড্রেজার ও শ্যালো মেশিন বসিয়ে পাইপ দিয়ে টানা হচ্ছে বালু। এসব বালু ট্রাক্টর, ট্রাক, পিকআপসহ বিভিন্ন যানবহনে  করে  পীরগঞ্জ, নবাবগঞ্জ, ভাদুরিয়া, ঘোড়াঘাটসহ অন্যান্য উপজেলায় সরবরাহ করছে ব্যবসায়ীরা।

নদীর মুল্যবান বালু সরকারী সম্পদ। তা স্থানীয় কিছু রাজনীতিক, প্রভাবাশালী ব্যক্তি  তুলে বিক্রী করে লাভবান হচ্ছেন কিন্তু সরকার একপয়সাও পাচ্ছে  না।

পর্যবেক্ষক মহল মনে করেন, পীরগঞ্জের করোতোয়া নদী অংশে কোটি কোটি সিএফটি বালু রয়েছে এই বালু ইজারাদারের মধ্যমে পরিকল্পিত ভাবে  উত্তোলন করা হলে নদীর নাব্যতা যেমন ফিরে আসবে সেই সাথে সরকারের রাজস্ব ভান্ডারে অর্থ জমাপড়বে। এদিকে নজরদান জরুরী জয়ে পড়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com