বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পীরগঞ্জে করোনাভাইরাসেও জমজমাট কোচিং বাণিজ্য

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৩২১ বার পঠিত

আবু তারেক বাঁধন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।- করোনাভাইরাসের কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও থেমে নেই ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার শিক্ষকদের প্রাইভেট ও কোচিং বাণিজ্য। স্বাস্থ্যবিধি অমান্য করে বিভিন্ন স্কুল-কলেজের সরকারি বে-সরকারি শিক্ষকরা সকাল থেকে রাত পর্যন্ত নিজ বাসায় ছাত্রদের বাসায় ও ভাড়াকরা বাসায় বেপরোয়াভাবে কোচিং বাণিজ্য চালিয়ে যাচ্ছেন।

উপজেলা শহরের এলাকা গুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, শান্তি বাগ, ঈদগা মাঠ,তেঁতুল তলা, গুয়াগাঁও,মুন্সি পাড়া,আধুনিক ক্লিনিক সংগøন,কৃষি ব্যাংক চত্বর ,টি এন টি রোড,জোড়া কবর,নেতার মোড়,আল হাসনা ইসলামিক স্কুল (পুরাতন) চত্বর এর আস পাশ সহ ১৫ থেকে ২৫ টি স্থানে স্কুল ও কলেজের শিক্ষকরা জমজমাট ভাবে কোচিং এবং প্রাইভেট বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। গোপন সূত্রে জানা যায়, প্রশাসনের চোঁখ ফাঁকি দিয়ে শিক্ষকরা সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত উক্ত সময়টি বেছে নিয়েছেন অবৈধ্য কোচিং ও প্রাইভেট বাণিজ্য পরিচালনার জন্য। এসব শিক্ষা বাণিজ্য কেন্দ্রে করোনা প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যবিধি অমান্য করে প্রতি ব্যাচে ২০ থেকে ৪০ জন ছাত্র ছাত্রী পড়ানো হয় এবং প্রত্যেকের নিকট থেকে প্রতি মাসে ৫শ থেকে ১ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়। এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহর সাথে মুঠোফোনে কথা হলে, তিনি জানান, এভাবে প্রাইভেট ও কোচিং চালুর বিষয় টি আমার জানা নেই। তবে কেউ কোচিং ও প্রাইভেট বাণিজ্য করে থাকলে তারা স্বাস্থ্যবিধি অমান্য করছে এবং তাদেরকে আইনের আওতায় নেয়া হবে।

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত হিসেবে দায়ীত্বে থাকা তরিকুল ইসলাম (এসিল্যান্ড) তাঁর সাথে কথা হলে, তিনি জানান কোচিং ও প্রাইভেট পড়ানো এ সময়ে সম্পূর্ণ আইনের পরিপন্থী কাজ । কেউ করে থাকলে তাদের খুঁজে বের করে আইনের আওতায় ব্যবস্থা গ্রহন করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com