মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত পীরগঞ্জে ভিডব্লিউবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়টি দেখা দরকার

পীরগঞ্জে করোনাভাইরাসে একদিনে পুলিশসহ আক্রান্ত ৭ মোট আক্রান্ত ৪০

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ৮০৫ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ গত ১২ জুলাই পীরগঞ্জে রংপুরের পুলিশসহ সর্বোচ্চ ৭ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে দিয়ে উপজেলায় মোট করোনায় আক্রান্তর সংখ্যা দাঁড়াল ৪০ জন। তার মধ্যে মৃত্যুবরণ করেছেন ৪ করোনা রোগী এবং সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ১৬ জন। বর্তমানে চিকিৎসাধীন আছে ২০ জন। রোববার বিকালের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুহুল আমিন বুলেট। তিনি জানিয়েছেন, নতুন করে ৭জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে পীরগঞ্জ থানার পুলিশ ৫ জন, পৌরসভার শাপলা পাড়ার ১জন এবং রায়পুর ইউনিয়নের ১জন। নতুন আক্রান্ত ৫জন পুলিশ সদস্যর আক্রান্তর কথা নিশ্চিত করেছেন ওসি তদন্ত মাসুমুর রহমান। তিনি আরো জানান রোববার আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে ২জন এস আই, ২ জন কনষ্টেবল, ১জন নায়েক রয়েছেন। আক্রান্ত পুলিশ সদস্যরা গত ৫ জুলাই থেকে মহিলা কলেজে ৩ জন আইসোলেশনে আছে,বাকী ২ জন পুলিশ সদস্য বাড়ীতে আইসোলেশনে আছে। পৌর এলাকার ওসমান পুর শাপলাপাডার ১জন মহিলার বয়স ৫৭ বছর ।বড়দরগাঁ ইউনিয়নের ১জন ৪০ বছর বয়সী পুরুষ। ইউনিয়ন এবং পৌর এলাকার শাপলাপাড়ার আক্রান্তরা বাড়ীতে আইসোলেশনে আছে। চলতি সময়ে ৩২৪ জনের করোনা নমুনা সংগ্রহ করে পিসি আর ল্যাবে পাঠালে অদ্যবধি ৩১১ জনের ফলাফল জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com