বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পীরগঞ্জে কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৩৪৬ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে কাল বৈশাখী ঝড়ে কয়েকটি গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে। সরেজমিন ঘুরে দেখা যায়, ঝড়ের কারণে ওই গ্রামগুলোতে বিদ্যুৎতের তার ছিঁড়ে বিদ্যুৎ বিহীন অবস্থায় আছে। এলাকাবাসী জানায়, গত মঙ্গলবার রাত পৌনে দশটার দিকে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের ষোল ঘরিয়া, তাতারপুর গুচ্ছগ্রাম, শ্যামদাসের পাড়া, আকুবের পাড়া, খষ্টি, হোসেনপুর গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে শতাধিক পরিবারের দেড়শতাধিক ঘরে ছাউনী উড়ে নিয়ে যায়। খোলা আকাশের নিচে বসবাস করছেন তারা। ষোল ঘরিয়া গ্রামের বাসিন্দা আব্দুল কাদেরের ছেলে মোকলেছার রহমানের বসবাসের ৪টি ঘর মাটির সাথে মিশে গেছে। একই গ্রামের দছিম ব্যাপরীর ছেলে সাইফুল ইসলামের থাকার ২টি ঘরের ছাউনী উড়ে গিয়ে এখন আকাশ দেখা যাচ্ছে। হোসেনপুর গ্রামের হবিবরের ছেলে আব্দুর রহমানের একমাত্র মাথা গোঁজাবার ঠাই ধ্বংস স্তুপে পরিনত হয়েছে। ওই ইউনিয়নের খষ্টি পাইকার পাড়া গ্রামের নায়েব আলীর ছেলে শফিকুল ইসলামের থাকার ৩ টি মাটির ঘরের টিনের চালা উড়ে গিয়ে এখন বসবাস করার অনুপযোগী হয়ে পড়েছে। শফিকুল ইসলাম জানান, আমার ঘরের চালের টিন গুলো অনেক খুঁজে কোথাও পাইনি। বড়আলমপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান হাফিজুর রহমান সেলিম বলেন- ইউনিয়নের শতাধিক ঘরবাড়ীর ছাউনী উড়ে কয়েকটি গ্রাম প্রায় ধ্বংস্তুপে পরিণত হয়েছে। মানুষ খোলা আকাশের নিচে রাত্রিযাপন করছে। উপজেলা ত্রাণ ও পুর্ণবাসন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায় বলেন, জাতীয় সংসদের মাননীয় স্পীকার স্যারের নির্দেশে ঝড় কবলিত গ্রামগুলো পরির্দশন করেছি। দ্রæত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্থদের পুর্ণবাসনের ব্যবস্থা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com