বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পীরগঞ্জে কৃষি বিভাগের মাস কলাই ও সার বিতরণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৪২৬ বার পঠিত

বজ্রকথা প্রতিবেদক।- ১ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে ১৭০জন কৃষকের মধ্যে মাস কলাই বীজ ও সার বিতরণ করেছে পীরগঞ্জ উপজেলা কৃষি বিভাগ। ২০২০- ২১ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় আনুষ্ঠানিক ভাবে এ বীজ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন,স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাউল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মিলন,রওশন আরা রিনা।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ ছাদেকুজ্জামান সরকার। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বজ্রকথা সম্পাদক সুলতান আহমেদ সোনা।
নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেছেন,বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। সরকার কৃষক ও কৃষির উন্নয়নে ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে। করোনা কালেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য নিরাপত্তার বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন সরকারের উপহার এই মাস কলাই বীজ যাতে কৃষকরা জমিতে লাগান সেদিকে খেয়াল রাখার জন্য উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের প্রতি আহবান জানান। এই বীজ ডাল হিসেবে খাওয়া যাবেনা বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com