বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পীরগঞ্জে ক্যান্সারে আক্রান্ত সোহরাব বাঁচতে চায়

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৭৬৮ বার পঠিত

আবু তারেক বাঁধন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।- ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়েও অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না পান দোকানদার সোহরাব আলী(২৫)। পীরগঞ্জ উপজেলার ৩নং খনগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা সফিকুল ইসলামের ছেলে তিনি। ৯জন সদস্যের পরিবারে একমাত্র উপার্জনকারী সোহরাব রোগে আক্রান্ত হওয়ার পর থেকেই বাকি সদস্যরা খুব কষ্টে দিন যাপন করছেন। আর ছেলে সোহরাবকে বাঁচাতে তার পিতা মানুষের দ্বারে দ্বারে ঘুরে আর্থিক সাহায্য চাচ্ছেন। এতেও চিকিৎসার টাকা জোগাড় হচ্ছে না। তার পরিবারের সদস্যরা সরকারিভাবে আর্থিক সহযোগিতাও কামনা করছেন সোহরাবকে বাঁচাতে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান কাউসার আলী বলেন,‘কয়েদিন আগে গিয়েছিলাম তাঁকে দেখতে। দেখা করে কিছু অর্থ সহায়তা করেছি। সরকারি ভাবে সহযোগিতা পেলে উন্নত চিকিৎসা করাতে পারবে তার পরিবার।’ সোহরাব আলীকে সহায়তা করার জন্য তার নিজস্ব ব্যাংক একাউন্ট নং: ০২০০০০৭৩৮৩৪৫৮,অগ্রণী ব্যাংক লিমিডেট পীরগঞ্জ শাখা ঠাকুরগাঁও।বিকাশ নম্বর: ০১৭২২৪১৫৭৫৩। তার বাবার মোবাইল নম্বর ০১৭২৩১৮৭২৬৫।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com