পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি।-রংপুরের পীরগঞ্জে ক্ষুদ্র নৃ- গোষ্ঠির মাঝে ছাগল ও উপকরণ বিতরণ করা হয়েছে।
গত বুধবার সকালে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ওই ছাগল ও উপকরণ বিতরণ করা হয়।উপজেলা নির্বাহী র্কমর্কতা পপি খাতুন আনুষ্ঠানিকভাবে ছাগল বিতরণের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সুমন আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার কাওছার হোসেন, ভ্যাটেরিনারি সার্জন ডাঃ মিজানুর রহমানসহ অন্যান্য সরকারী কর্মকর্তা, সুফল ভোগীসদস্য ও স্থানীয সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
সুফলভোগী সদস্য চৈত্রকোল ইউপির বাসুদেবপুর গ্রামের সবুজ হারুন তিরকির স্ত্রী তৃষ্ণা মিনজি, উত্তর দুর্গাপুর গ্রামের আলবাট লাকড়ার স্ত্রী লিনডুয়া বলেন, এই ছাগল পালনের মাধ্যমে মিনি ছাগলের খামার গড়ে তুলে নিজের পরিবারকে আর্থিক স্বচ্ছলতায় দাড় করানোর পরিকল্পনা আছে। উপজেলার চতরা ইউনিয়নের অনন্তপুর গ্রামের ভূমিহীন দিনমজুর রতন পাহাড়ীর স্ত্রী শিল্পী পাহাড়ী,শানেরহাট ইউনিয়নের বড় পাহাড়পুর গ্রামের ফুলচান মিনজীর স্ত্রী বিজলী এক্কা বলেন, হামার বাড়ির জাযগা ছাড়া কোন জমি নাই।স্বামী- স্ত্রী দুজনেই অন্যের ক্ষেত খামারে মজুরী করে কোন রকমে দিনচালাই। বিনামুল্যে অফিস থেকে ২টি করে ছাগল পাইছি। ইচ্ছা আছে এই ছাগল দিয়েই ছাগলের সংসার গড়ে নিজের পরিবারের দৈন্যতা দুর করবো।
Leave a Reply