বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পীরগঞ্জে খালেদা জিয়ার মুক্তি বিদেশে সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ২৫৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।- বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে নিয়ে সুচিকিৎসার দাবিতে রংপুরের পীরগঞ্জ উপজেলায় পূলিশী বাঁধায় বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছে।
সোমবার দুপুরে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে ও রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের নির্দেশে পীরগঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে দলের নেতাকর্মীরা বিক্ষোভ বের করে পীরগঞ্জ বন্দরের প্রধান সড়কে প্রবেশ করতে চাইলে পুলিশ তাদের বাঁধা দেয়। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে পুলিশের বাগবিতন্ডা হয়। পুরে পুলিশের বাঁধার মূখেই দলের নেতাকর্মীরা সমাবেশ করে।
পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী পলাশের নেতৃত্বে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন। এসময় উপজেলা, পৌর বিএনপি এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা অবিলম্বে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শর্তহীন মুক্তি ও বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান। অনথ্যায় আগামীতে বুকের তাজা রক্ত ঢেলে হলেও রাজপথে গণ আন্দোলনের হুঁশিয়ারি দেন দলের নেতাকর্মীরা। একই সঙ্গে সমাবেশ থেকে বিএনপির নেতাকর্মীদের পুলিশি হয়রানি বন্ধের দাবি জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com