মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত পীরগঞ্জে ভিডব্লিউবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়টি দেখা দরকার

পীরগঞ্জে চাঁদা না পেয়ে নির্মাণ কাজ বন্ধ করলো জামায়াত নেতা, প্রাণনাশের হুমকি

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৬৩ বার পঠিত
পীরগঞ্জে চাঁদা না পেয়ে নির্মাণ কাজ বন্ধ
করলো জামায়াত নেতা, প্রাণনাশের হুমকি
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জে জায়গা দখল ও চাঁদা দাবির জেরে এক ব্যক্তির নির্মাণাধীন স্থাপনার কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ
ঘটনায় ভুক্তভোগী আমিনুল ইসলাম জীবনের নিরাপত্তা চেয়ে এক জামায়াত নেতার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়ে        অভিযোগকারী ও স্থানীয় সূত্রে জানা যায়, পীরগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমিনুল ইসলাম ক্রয়সূত্রে মালিকানাধীন নিজ সম্পত্তিতে সীমানা প্রাচীর নির্মাণ কাজ করছিলেন। গত ৬ জুলাই সকাল ৯টার দিকে শানেরহাট ইউনিয়নের ছোট পাহাড়পুরের বাসিন্দা বাতেন মিয়া, বাদল মিয়া ও অজ্ঞাতনামা আরও ১০-১১ জন দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় তারা নির্মাণা কাজে বাধা দেয় এবং আমিনুল ইসলামের কাছে মোটা টাকা চাঁদা দাবি করেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, বাতেন মিয়া শানেরহাট ইউনিয়ন জামায়াতের একজন নেতা। তিনি এলাকায় বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড ও চাঁদাবাজির সঙ্গে জড়িত বলে ।খিভযোগ ইঠেছে। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে অভিযুক্তরা আমিনুল ইসলামসহ তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। ফলে বর্তমানে নির্মাণ কাজ বন্ধ রয়েছে।
ভুক্তভোগী আমিনুল ইসলাম বলেন, “আমি বৈধভাবে আমার সম্পত্তির মালিক এবং সেখানে প্রাচীর নির্মাণ করছিলাম। কিন্তু তারা  ভয় দেখিয়ে ও গালিগালাজ করে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।”
ঘটনার বিষয়ে স্থানীয়  সিমা বেগম, রবিউল মিয়া ও রিপন মিয়াসহ অনেকেই ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক  বলেন, “অভিযোগটি আমরা পেয়েছি। বিষয়টি তদন্তাধীন এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com