বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পীরগঞ্জে চুরির অভিযোগ হোটেল শ্রমিককে নির্যাতন

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ২২৯ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে স্বর্ণালঙ্কার চুরির অভিযোগে রান্তা থেকে ধরে নিয়ে গিয়ে গাছে সঙ্গে হাত-পা বেঁধে প্রকাশ্যে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে হোটেল শ্রমিক রুবেল (১৮) নামের এক কিশোরকে। সে উপজেলার টুকুরিয়া ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের হতদরিদ্র ভ্যানচালক যাদু মিয়ার পুত্র।প্রত্যক্ষদর্শীরা জানায়, গোপীনাথপুর গ্রামের মৃত গেন্দা মিয়ার পুত্র মোকলেছার রহমানের স্ত্রী রশিদা বেগমের ঘর থেকে ক’দিন পূর্বে স্বর্ণালঙ্কার চুরি যায়। এরই জের ধরে ১৪ জুলাই বৃহস্পতিবার গভীর রাতে হোটেল শ্রমিক রুবেল কর্মস্থল খালাশপীর বন্দরের এক হোটেলের কাজ সেরে বাড়ি ফেরার পথে মোকলেছার ও তার স্ত্রী রশিদা বেগম তাকে ফুসলিয়ে বাড়িতে ডেকে নিয়ে যায়। সকালে প্রকাশ্যে গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় মোকলেছার, রশিদা বেগম ও তার তিন পুত্র রওশন, নাহিদ, ইমরান লাঠি দিয়ে দফায় দফায় পিটিয়ে গুরুতর আহত করে। পরে গ্রামবাসী রুবেলকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।এ ব্যাপারে টুকুরিয়া ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মন্ডল জানান, বিষয়টি লোক মারফতে জেনেছি। কিন্তু এ পর্যন্ত কেউ আমার কাছে আসেনি।নির্যাতনের শিকার রুবেলের বাবা যাদু মিয়া আক্ষেপ করে বলেন, ওরা (নির্যাতনকারীরা) বড়লোক, ওসমার (ওদের) বিচার কে করবি! রুবেলের বড় বোন শিউলি আক্তার ছোট ভাইকে নির্যাতনের বিচার দাবি করেছেন। এ বিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নির্যাতনকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে আসামীদেরকে গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com