মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত পীরগঞ্জে ভিডব্লিউবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়টি দেখা দরকার

পীরগঞ্জে জনতার হাতে ৩ গরুচোর আটক মিনি ট্রাকে আগুন

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ৮৫০ বার পঠিত

বজ্রকথা প্রতিবেদক।- রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ উপজেলার মাদারহাট নামক স্থানে চোরাই গরুসহ ৩ চোর ও ১টি পিক-আপ আটকের পর উত্তেজিত জনতা মিনি ট্রাকটিতে আগুন ধরিয়ে দিয়েছে। ১২ই জুলাই রোববার ভোরে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, মিঠাপুকুর উপজেলা এলাকা থেকে মিনি ট্রাক যোগে ৪টি চোরাই গরু নিয়ে বগুড়া অভিমুখে যাবার সময় যানজটের কারনে বর্নিতস্থানে ট্রাকটি ফেঁসে যায়। এ সময় উপস্থিত জনতার সন্দেহ হলে মিনি ট্রাকটি আটকের পর গরুগুলো নামিয়ে নিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে ফেলেন।মিনি ট্রাকে থাকা গরুচোর বগুড়ার শিবগঞ্জ উপজেলার দক্ষিণ ছত্রা গ্রামের আব্দুর রহিমের ছেলে শিপন সাকিদা (৩০), একই উপজেলার সংসারদিঘী গ্রামের বিজেন মালীর ছেলে বিচিত্র মালী (২৫) ও নাটোরের সিংড়া উপজেলার ছোট চৌগ্রামের ফজলু বিশ্বাসের ছেলে রবিউল ইসলাম (২৭) কে আটক করে গণধোলাই দিয়ে উত্তেজিত জনতা পুলিশের হাতে তুলে দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com