বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পীরগঞ্জে “জাগো বাহে ২৪ ডট কম”এর ৭ম বর্ষে পদার্পণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ২৫৬ বার পঠিত

পীরগঞ্জ (পৌর) প্রতিনিধি।- “সত্য ন্যায়ের উদ্ভব, বিকাশ, বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের দায়বদ্ধতায়” রংপুর পীরগঞ্জ থেকে প্রকাশিত “জাগো বাহে ২৪ ডট কম” ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে শনিবার নানা কর্মসুচির মধ্য দিয়ে পালিত হয়েছে। স্থানীয় পীরগঞ্জ সরকারি শাহ আব্দুর রউফ কলেজ হলরুমে ইফতার মাহফিল ও মোনাজাত শেষে পত্রিকা কার্যালয়ে কেক কেটে ৭ম বর্ষে পদার্পণ উদযাপন করল “জাগো বাহে ২৪ ডট কম”। পত্রিকার চেয়ারম্যান আখতারুজ্জামান রানা প্রতিষ্ঠাকালীন থেকে আজ পর্যন্ত লেখনীর মাধ্যমে অর্জন, সাফল্য, অনিয়ম, দুর্নীতি, উন্নয়ন সহ সর্বদা বস্তনিষ্ট সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর ছিলেন। অতিথিবৃন্দ পত্রিকাটির সাফল্য কামনা করে পূর্বের ন্যায় বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন ও পীরগঞ্জের উন্নয়নে ভূমিকা রাখার আহŸান করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ মন্ডল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) অবসরপ্রাপ্ত অধ্যাপক নুরুল আমিন রাজা, বিশিষ্ট আইনজীবি এ্যাডভোকেট কাজী লুমুম্বা লুমু ও আবু সুফিয়ান হিরু, উপজেলা আমওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য শাহজাহান আলী প্রধান, পীরগঞ্জ বিজ্ঞান ও কারিগরী কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, বজ্রকথা সম্পাদক কবি সুলতান আহমেদ সোনা, প্রেসক্লাব সভাপতি প্রভাষক কামরুল হাসান জুয়েল, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মিলন, পৌর আওয়ামীলীগ সভাপতি প্রভাষক হাইফুজ্জামান ফুল, সাধারণ সম্পাদক আসিয়ার রহমান মাস্টার, বাশিস উপজেলা শাখার সম্পাদক আবু আজাদ বাবলু। এছাড়াও উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, শিক্ষক, পত্রিকা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com