বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পীরগঞ্জে জোর পূর্বক গাছ কাটার ঘটনায় আহত- ৩

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ২২৬ বার পঠিত

বজ্রকথা প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে পৈত্রিক সুত্রে পাওয়া ভোগদলীয় সম্পত্তিতে প্রতিপক্ষের লোকজন জোর পূর্বক গাছ কাটতে গেলে তাদের হামলায় আল মাসুদ নামের এক ছাত্রসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি উপজেলার মিঠিপুর ইউনিয়নের একবারপুর দক্ষিণপাড়া গ্রামে ঘটেছে। পীরগঞ্জ থানার এজাহারের বিবরণে জানা গেছে, একবারপুর গ্রামের শফিউজ্জামান মন্ডলের সাথে প্রতিবেশী জহুরুল, জাহাঙ্গীর, দুলা মন্ডলগংদের সাথে ২ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ ঘটনার জেরে মঙ্গলবার শফিউজ্জামানের বাঁশঝাড় জোর পূর্বক কাটতে থাকে জহুরুলগংরা। এতে শফিউজ্জামানের পুত্র আল মাসুদ মন্ডল বাধা দিলে জহুরুল ইসলামের নেতৃত্বে একদল ভাড়াটে গুন্ডা বাহিনী অর্তকিত ভাবে তাদের উপর হামলা চালায়। এতে আল মাসুদসহ ২ জন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর হাসপাতালে ভর্তি করান। ওইদিন পীরগঞ্জ থানার এসআই নারায়ন চন্দ্র ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উল্লেখ্য, বর্ণিত সম্পত্তি নিয়ে বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধি আইনের ১০৭/১১৭ সি ধারায় মামলা রয়েছে যা বর্তমানে আদালতে বিচারাধীন। এ ঘটনায় শফিউজ্জামানের পুত্র ফরমান আলী মন্ডল বাদী হয়ে পীরগঞ্জ থানায় ১৩জন আসামী করে থানায় এজাহার দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com