বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পীরগঞ্জে ট্রাক ও পুলিশ পিকআপে বাসের ধাক্কায় নিহত -২ আহত- ১০

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৫৪ বার পঠিত
পীরগঞ্জ রংপুর বজ্রকথা প্রতিনিধি।- রংপুর-ঢাকা মহাসড়কের বিশমাইল নামক স্থানে ট্রাক ও পুলিশের পিকআপে যাত্রীবাহী বাসের ধাক্কায় ২ জন নিহত এবং পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছে।    ১৭ জুলাই/২৫খ্রি: বৃহস্পতিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ২ জনের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
বড়দরগাহ হাইওয়ে থানার ওসি ওমর ফারুক জানান, বৃহস্পতিবার গভীর রাতে মহাসড়কে টহলরত পিকআপ পীরগঞ্জ থেকে বড়দরগাহ অভিমুখে যাচ্ছিল।
তারা ঢাকা থেকে রংপুরগামী একটি ট্রান্সপোর্টের মালভর্তি চলন্ত ট্রাক মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে। এ সময় পুলিশ সদস্যদের বহনকারী পিকআপটি ওই ট্রাকের সামনে গিয়ে দাঁড়ায় এবং সার্জেট পলাশ চন্দ্র পাল, কনস্টেবল মিজানুর রহমান ট্রাকের ড্রাইভারের নিকট জানতে চান- গাড়ির সমস্যা কী? ট্রাক ড্রাইভার ইঞ্জিনে সমস্যার কথা জানান।
এমন সময় দ্রুতগতিতে আসা ঢাকা থেকে পঞ্চগড়গামী অরিন পরিবহনের একটি বাস এসে প্রথমে ট্রাকে ও পরে পিকআপকে ধাক্কা দেয়। এতে বাসটির বামদিক ও ট্রাকের ডানদিক দুমড়েমুচড়ে গিয়ে সড়কের সাইট ওয়ালে আটকা পড়ে এবং ট্রাক ও পিকআপ ছিটকে যায়।
এ সময় পুলিশ সদস্য মিজানুর রহমান চাপা পড়লে ২ পায়ে গুরুতর জখমপ্রাপ্ত হন। সার্জেট পলাশ চন্দ্র আহত হন এবং যাত্রীবাহী বাসের ২ জন ঘটনাস্থলে নিহত হন এবং ১০/১২ জন আহত হন।
তিনি আরো জানান, পুলিশ সদস্যসহ আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাস ও ট্রাক হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com