মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পীরগঞ্জে থেকে পাগলাপীর রুটে বিআরটিসি বাড়তি ভাড়া নিচ্ছে

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২০
  • ৮৯৯ বার পঠিত

কনক আচর্য ।- পীরগঞ্জ থেকে পাগলাপীর রুটে চলাচলকারী বিআরটিসির দোতালা বাসগুলো দ্বিগুণ ভাড়া আদায় করছে। শুধু তাই নয়, বাসগুলোতে স্বাস্থ্য বিধি মানা হচ্ছে না। তোলা হচ্ছে অতিরিক্ত যাত্রী। অনেকে দাড়িয়ে গায়ে গা লাগিয়ে যাতায়াত করছেন। এই রুটে দোতালা বাস নামার পর হতে রংপুর মেডিকেল মোড় থেকে পীরগঞ্জ বাসষ্ট্যান্ড পর্যন্ত জনপ্রতি ভাড়া ছিল ৩০ টাকা। এখন নেয়া হচ্ছে ৬০ টাকা। স্বাস্থ্যবিধি মেনে একসিট পর পর যাত্রী বসানোর কথা থাকলেও সেই আগের মতই পাশাপাশি সিটে যাত্রীদের বসানো হচ্ছে । বলা যায় বাড়তি টাকা দেওয়ার পরও পাশাপাশি সিটে বসতে বাধ্য করাচ্ছে বিআরটিসির কন্ডাক্টর সাহেবরা। সাধারণ মানুষ প্রতিবাদ কললে কন্ডাক্টর চোখ রাঙ্গিয়ে যাত্রীদের ধমক দিয়ে বসিয়ে দিচ্ছেন । যাত্রীরা প্রতিবাদ করলে, “এই বাস থেকে নেমে যান” এমন ভাবে রুঢ় আচরণ করা হচ্ছে।
সাধারণ মানুষ, বিশেষ করে অসহায় গরিব মানুষদের জনপ্রিয় বাহন ছিল বিআরটিসি। এখনো এই পাবলিক বাসের দোতালায় চড়ে গ্রামের সাধারণ লোকজন পুলকিত হন। কম ভাড়ায় যাতায়াতের সুযোগও ছিল বলে যাতায়াত করতেন। কিন্তু করোনা এসে কম ভাড়ায় যাতায়াতের সুযোগটাও কেড়ে নিয়েছে ! অতএব প্রতিকার দরকার ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com