বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পীরগঞ্জে দিনব্যাপী ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১ মে, ২০২৩
  • ৪২৭ বার পঠিত

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) থেকে আবু তারেক বাঁধন।-  ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে যুব সমাজ ও তারগীবুল উম্মাহ মাদরাসা এর  উদ্যোগে দিনব্যাপী ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৬ এপ্রিল বুধবার সন্ধ্যায় উপজেলার সেনুয়া চৌরাস্তায় মাদরাসা মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সাংস্কৃতিক অনুষ্ঠানে  ইভেন্টে ৮ টি মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ইভেন্টর মধ্যে ছিল পবিত্র কুরআন তেলাওয়াত, হামদ-নাত ও বাবা-মায়ের প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য এবং যৌতুক এর বিষয় তুলে ধরা হয়। অনুষ্ঠানে হাজী শাইখুল হাদসি জামিয়া তারবিয়াতুল উম্মাহ মহিলা মাদরাসার পরিচালক শাইখুল হাদীস মুফতি মোজ্জাম্মেল হুসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ঠাকুরগাঁও ৩ আসনের জাতীয় সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম, ভোমরাদহ ইউনিয়নের চেয়ারম্যান হিটলার হক প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সরকারি কলেজের প্রভাষক ও অত্র মাদরাসার সভাপতি জবায়দুর রহমান, ঠাকুরগাঁও জেলা স্কুলের শিক্ষক নাহিদুনুবী, পীরগঞ্জ ওলামা পরিষদের সাধারণ সম্পাদক হযরত মাওলানা নুরুজ্জামান, বিশিষ্ট সমাজ সেবক হযরত মাওলানা করিমুল ইসলাম, তারগীবুল উম্মাহ মাদরাসার পরিচালক ও মুহতামিম হাফেজ ক্বারী মোজ্জাম্মেল হক, ভোমরাদহ ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুজ্জামান রয়েল, বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান কামু,ইউপি সদস্য মাসুউদুল হক মাসুদ,সমাজ সেবক জবায়দুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com