বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পীরগঞ্জে দিনব্যাপী নকআউট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

আবু তারেক বাঁধন
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৩২০ বার পঠিত

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।- পড়বো বই, জানবো দেশ, “গড়বো আলোকিত বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একাত্তর-উম্মুক্ত পাঠশালার আয়োজনে দিনব্যাপী নক আউট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

২৬ জুন রবিবার পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে এ খেলার উদ্বোধন করেন ছাত্র নেতা সারোয়ার হোসেন সানি। অনুষ্ঠিত খেলায় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শামীমুজ্জামান জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ্য সদস্য জাহিদুর রহমান জাহিদ, গেস্ট অব অনার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব।

অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মইনুল হোসেন সোহাগ, পীরগঞ্জ পাঠচক্রের সভাপতি মোশারফ আলী প্রমুখ । দিনব্যাপী নক আউট ক্রিকেট খেলায় ছয় টি টিম অংশগ্রহণ করেন, ফাইনাল খেলায় “এসএসসি ব্যাচ ২০২১” টিমকে পরাজয় করে বিজয়ী লাভ করেছেন “ডাক বাংলা একাদশ”। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com