মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পীরগঞ্জে ধানক্ষেত থেকে চার্জার ভ্যান চালকের মরদেহ উদ্ধার

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ৪৪১ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে ধানক্ষেত থেকে ব্যাটারি চালিত চার্জার ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলার মিঠিপুর ইউনিয়নের লাট মিঠিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়।জানা যায়, নিহত ব্যক্তি গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার মনোহরপুর গ্রামের মৃত জয়নাল আবেদিনের পুত্র সাফাতুল আকন্দ (৪৫)। তিনি দীর্ঘদিন থেকে একই উপজেলার মিরপুর বাজার এলাকায় শ্বশুর বাড়িতে বসবাস করেন।ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। নিহত সাফাতুলের ৯ম শ্রেনীতে অধ্যায়নরত ছেলে ও ৬ষ্ঠ শ্রেনীতে পড়ুয়া একজন মেয়ে রয়েছে। তিনি পেশায় চার্জার ভ্যান চালক বলে জানায় নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। পারিবার সুত্রে জানাগেছে গত ১৪ আগস্ট শুক্রবার বিকেলে তিনি ভ্যান নিয়ে ভাড়া খাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি। ধারনা করা হচ্ছে চার্জার ভ্যানটি ছিনতাই করে তাকে হত্যা করে মরদেহ ধান ক্ষেতে ফেলে রাখা হয়েছে।এ ব্যাপারে পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র জানান, সকালে ধানক্ষেতে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো ও মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com