বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পীরগঞ্জে নিজের জমির ধান কাটতে গিয়ে পিটুনীর শিকার

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১২৩ বার পঠিত
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে পৈত্রিক জমিতে লাগানো ধান কাটতে গেলে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে হরেন্দ্রনাথ বর্মন (৫৫) হাড় ভেঙ্গে দেয়া হয়েছে।
গত রোববার সকালে উপজেলার একবারপুর বাজারপাড়া গ্রামে ওই ঘটনায় পীরগঞ্জ থানায় মামলার অভিযোগ দেয়া হয়েছে।
জানা গেছে, উপজেলার একবারপুর বাজারপাড়ার হরেন্দ্রনাথ বর্মন পৈত্রিক সুত্রে একবারপুর মৌজায় খতিয়ান নং-১, দাগ নং-৭৭ এ ২৯ শতক জমি পান। ওই জমি ভোগদখল করা অবস্থায় প্রতিপক্ষের কেশব চন্দ্র বর্মন (৪৫) জমিটি দখলের চেষ্টা চালিয়ে আসছে। রোববার সকালে ওই জমিতে হরেন্দ্রনাথের লাগানো ইরি-বোরো পাকা ধান কয়েকজন কামলা নিয়ে কাটা শুরু করেন। এ সময় কেশব চন্দ্র বর্মন (৪৫) তার সমর্থিত কয়েকজনকে দেশীয় অস্ত্র নিয়ে ওই জমিতে গিয়ে ধান কাটতে বাঁধা দেন। একপর্যায়ে বাকবিতন্ডা শুরু হলে হরেন্দ্রনাথ বর্মনকে এলোপাতাড়ী পেটানো হয়। এতে হরেন্দ্রনাথের পা ভেঙ্গে যায়। ওই ঘটনায় হরেন্দ্রনাথের ছেলে নিমাই চন্দ্র বর্মন বাদী হয়ে থানায় একটি অভিযোগ  দায়ের করেছেন। ওসি শফিকুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত করা হচ্ছে। সত্যতা পেলে বাদীর ইচ্ছানুযায়ী মামলা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com