বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পীরগঞ্জে পারিবারিক দ্বন্দ্বের জেরে  প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় পিতা পুত্র গ্রেপ্তার

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১০২ বার পঠিত
পীরগঞ্জ রংপুর বজ্রকথা প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ী ইউনিয়নের মির্জাপুর (ভবানীপুর) গ্রামে প্রবাসীর স্ত্রী আসমা বেগম (৪২) হত্যা মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল একই গ্রামের বাসিন্দা সৈয়দ আলীর ছেলে শাহিনুর ইসলাম (৪০) ও তার পুত্র বেলাল হোসেন (২২)-কে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, গত ৩১ জুলাই দিবাগত রাতে নিজ বাড়িতে নির্মমভাবে খুন হন প্রবাসী সাজু মিয়ার স্ত্রী আসমা বেগম। ঘটনার পরদিন নিহতের পরিবার থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে  তারা মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধে চলে আসছিলো।।
তদন্তকারী কর্মকর্তারা জানান, মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে চার্জশিট প্রদান করা হবে। এদিকে গতকাল সোমবার গ্রেফতারকৃত দের রংপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছেে।।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com