মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত পীরগঞ্জে ভিডব্লিউবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়টি দেখা দরকার

পীরগঞ্জে পুলিশ ব্যাংক কর্মকর্তাসহ ১ দিনে ৬ জন করোনায় আক্রান্ত

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ৮০৫ বার পঠিত

পীরগঞ্জ পৌর প্রতিনিধি।-রংপুরের পীরগঞ্জে গত ৯ জুলাই বৃহস্পতিবার ২৪ ঘন্টায় পুলিশ,ব্যাংক কর্মকর্তাসহ সর্বোচ্চ ৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। উপজেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩২ জন। তার মধ্যে মৃত্যুবরণ করেছেন ৪ জন এবং সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ১৬ জন। বর্তমানে চিকিৎসাধীন আছে ১২ জন।বৃহস্পতিবার বিকালের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুহুল আমিন বুলেট। তিনি জানান নতুন করে ৬ আক্রান্তর মধ্যে ১ জন পুলিশ, ২ জন ব্যাংক কর্মকর্তা রয়েছেন। বৃস্পতিবার যারা করোনায় পজেটিভ তারা হলেন, পীরগঞ্জের গঙ্গারামপুরের মোস্তফা লেলিন (৪৪),পীরগঞ্জ পৌরসভার প্রজাপাড়ায় জাহিদুল ইসলাম(৪১), টুকুরিয়ার রতন মিয়া (৩০), শানেরহাটের ফাত্তাহ মিয়া (৫২), পীরগঞ্জ ইউনিয়নের হাফিজুর ইসলাম (৩৮), পীরগঞ্জ থানার এস.আই মামুনুর রশিদ (৪৬)। এদিন আক্রান্ত ৬ জন রোগীর মধ্যে ১ জন পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাকী ৫ নিজ বাড়ীতে আইসোলেশনে আছে। চলতি সময়ে ৩০২ জনের করোনা নমুনা সংগ্রহ করে পিসি আর ল্যাবে পাঠালে রিপোর্ট লেখা পর্যন্ত ২৮৯ জনের ফলাফল জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com