বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পীরগঞ্জে পূজা মন্ডপের নিরাপত্তায় সক্রিয় আনসার ভিডিপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ২৯৯ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- সারাদেশের ন্যায় রংপুরের পীরগঞ্জের শারদীয় দূর্গা পুঁজা মন্ডপ গুলোর সার্বিক নিরাপত্তায় পুলিশের পাশাপাশি আনসার ভিডিপির টহল টিম নিরাপত্তায় সক্রীয় ভূমিকা পালন করছে। প্রকাশ, হিন্দু ধর্মের প্রধান ধর্মীয় উৎসব এবারের শ্বারদীয় দূর্গা পুঁজায়, পুঁজা মন্ডপের নিরাপত্তার দায়িত্ব সরকারের সিদ্ধান্তে স্থায়ী ভাবে আনসার ভিডিপির কোন সদস্য নিয়োগ দেয়া না হলেও পুলিশের পাশাপাশি আনসার ভিডিপির জরুরী নিরাপত্তা টিম (কুইক রেন্সপন্স টিম)-কে দিবারাত্রী ২৪ ঘন্টায় সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে। এব্যাপারে পীরগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহিন মিয়ার সাথে কথা হলে তিনি বলেন- এবারে পুরো উপজেলায় মোট ৯২টি পুঁজা মন্ডপ রয়েছে। আমাদের বাহিনীর সদস্যদের দ্বারা সক্রিয় নিরাপত্তা প্রদানের জন্য ৯২টি পুঁজা মন্ডপকে ৫টি জোনে ভাগ করা হয়েছে। ১টি করে টহল টিমে ১০ জন আনসার ভিডিপির স্মার্ট কার্ডধারী অস্ত্র প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যকে অন্ত্র সহ নিয়োগ দেওয়া হয়েছে। ১২০জন সদস্য নিয়ে মোট ১২টি টহল টিম গঠন করা হয়েছে। ১০টি টহল টিম দিবারাত্রি ২৪ ঘন্টায় পালাক্রমে পুরো উপজেলার প্রতিটি মন্ডপে টহল নিরাপত্তায় সক্রিয় রয়েছে। অবশিষ্ট ২টি টহল টিমের ১টি সর্বদা রিজার্ভ রেখে অপর ১টি টহল টিমের সাথে আমি নিজে (উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা) উপস্থিত থেকে বাকি ১০টি নিরাপত্তা টহল টিমকে পর্যবেক্ষণসহ পুঁজা মন্ডপগুলোর প্রতিটি পুঁজা উদযাপন কমিটির সঙ্গে নিরাপত্তার সুবিধা-অসুবিধা নিয়ে মতবিনিময় করছি। আনসার ভিডিপির এ সক্রিয় নিরাপত্তার ব্যবস্থার প্রশংসাসহ সাধুবাদ জানিয়েছে পুঁজা উদযাটন কমিটির সদস্যরা। এ ব্যাপারে উপজেলার ভেন্ডাবাড়ী পুঁজা মন্ডপের মংলু সোনার, পীরগঞ্জ পালপাড়া পুঁজা কমিটির সভাপতি শ্রী বিনয় চন্দ্র মহন্ত ও সম্পাদক শ্রী পবিত্র চন্দ্র পাল এবং বিশলা গ্রামের পুঁজা কমিটির সভাপতি মংলু মহন্ত বলেন- পুলিশের পাশাপাশি আনসার ভিডিপির নিরাপত্তার টহল সদস্যরাই সার্বক্ষণিক প্রশংসনীয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com