বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পীরগঞ্জে প্রতিপক্ষের বিরুদ্ধে বাড়িতে ঢুকে হামলা করার অভিযোগ

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৪১৩ বার পঠিত

পীরগঞ্জ, ঠাকুরগাঁও প্রতিনিধি।- ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রতিপক্ষের বিরুদ্ধে বাড়িতে ঢুকে হামলা করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে পীরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারটি।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে পীরগঞ্জ উপজেলার জগথা বিলডাঙ্গী গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে একই গ্রামের আমিরুল ইসলাম, সোহেল রানাসহ একাধিক ব্যক্তি লাঠি সোটা, লোহার রোড অনাধিকার প্রবেশ করে বাড়িঘর ভাঙচুর ও তাদের মারধর করে প্রাণ নাশের হুমকি সহ রফিকুল ইসলামের ছেলে আজিজুর রহমান রিপন ও পুত্রবধু আরজুর চাকুরীর বেতনের   ১,৭৫,০০০ টাকা ও তার স্ত্রীর তিন ভরি স্বর্ণের অলংকার যাহার মূল্য ২,০০,০০০ টাকা শয়ন ঘরের শো-কেসের ডয়ার হতে চুরি করে নিয়ে যায়।

আরও জানা যায়, রফিকুল ইসলাম কে গুরুতর আহত অবস্থায় পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন স্থানীয়রা। এ বিষয়ে রফিকুল ইসলাম জানান, হটাৎ করে আমাদের বাড়িতে তারা হামলা করে।  এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি মুঠোফোনে খায়রুল আনাম ডন বলেন, আমরা অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com