বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পীরগঞ্জে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কর্মীসভা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৮০ বার পঠিত
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।- ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা শাখা বাংলাদেশ ছাত্র ইউনিয়নের এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পীরগঞ্জ পাবলিক ক্লাব  কার্যালয়ে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি লিটন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঠাকুরগাঁও জেলা সংসদের সভাপতি ছাত্রনেতা আবু বক্কর সিদ্দিক। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন পীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক তাবিবুর রহমান দিপুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঠাকুরগাঁও জেলা সংসদের যুগ্ম সম্পাদক আসাদুর জ্জামান আসাদ,
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন পীরগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি শুভ শর্মা, সাংগঠনিক সম্পাদক সাকিব আদনান,অর্থ সম্পাদক অপূর্ব শর্মা অপু , দপ্তর সম্পাদক সাগর ইসলাম মিম,হৃদয় ইসলাম স্কুল বিষয় সম্পাদক,কার্যকারী সদস্য দিগন্ত সুত্রধর প্রমূখ। বক্তারা বলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের আদর্শ কে লালন করে আগামীদিনে ছাত্র ইউনিয়নকে শক্তিশালী হয়ে কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে বাংলাদেশ ছাত্র ইউনিয়নকে, দেশ ও জনগণের জন্যে কাজ করে যেতে হবে। ছাত্র ইউনিয়নের নতুন উপজেলা কমিটি গঠনকে কেন্দ্র করে এ কর্মী সভার আয়োজন করা হয়। পৌরসভা সহ উপজেলার ১০টি ইউনিয়নের সভাপতি-সম্পাদক সহ কর্মীরা এ কর্মীসভায় অংশ নেয়। কর্মীসভায় শিক্ষা দিবস নিয়ে আলোচনা করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঠাকুরগাঁও জেলা সংসদের সভাপতি ছাত্রনেতা আবু বক্কর সিদ্দিক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com