বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পীরগঞ্জে বিএনপি নেতা স্বাধীন মন্ডলের জানাজা সম্পন্ন   

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১১৩ বার পঠিত
পীরগঞ্জ(রংপুর)  বজ্রকথা প্রতিনিধি।-রংপুরের পীরগঞ্জে সহস্রাধিক  দলীয় নেতা কর্মী  সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভালবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন পীরগঞ্জে  ত্যাগী বিএনপি নেতা মিজানুর রহমান স্বাধীন (৪৫)।
বুধবার ৯ জুলাই/২৫খ্রি: সকাল ১১ টায় উপজেলা সদরের ওসমানপুর খিয়ারপাড়া ঈদগাহ মাঠে মরহুম স্বাধীন মন্ডলের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ।
উক্ত জানাজায় রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, জেলা বিএনপি’র সদস্য সচিব আনিসুর রহমান লাকু, পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির  হোসেন  পীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাইফুল আজাদ মন্ডলসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি’র নেতা কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধীক মানুষ অংশ গ্রহন করে ।
মরহুম স্বাধীন মন্ডল ছাত্র জীবন থেকে বিএনপি রাজনৈতিক দলের সঙ্গে জড়িত থেকে এক সময় উপজেলা যুবদলের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেছেন । মৃত্যর পুর্ব পর্যন্ত তিনি উপজেলা বিএনপি’র সদস্য এবং পীরগঞ্জ মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ।
উল্লেখ্য স্বাধীন মন্ডল মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com