বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে ১০ চাকার ড্রাম ট্রাকের জরিমানা বালি জব্দ

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ২৪৮ বার পঠিত

বজ্রকথা প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে ১০ চাকার ড্রাম ট্রাক চলাচল ও ড্রাম ট্রাক দিয়ে বালি পরিবহনের অনুমতি না থাকায় ভ্রাম্যমান আদালত ২০টি ট্রাকের জরিমানা করেছে। রবিবার বিকালে পীরগঞ্জ পৌরসভার চৌরাহাট নামক স্থানে পীরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাইরুল ইসলাম ভ্রাম্যমান আদলতের মাধ্যমে ড্রাম ট্রাকের জরিমানা করেছেন।এদিন ভ্রাম্যমান আদালত বালি বহনকারী ২০টি ট্রাকের ২০ হাজার টাকা জরিমানা এবং ১৭টি বালি বহনকারী ট্রাকে থাকা আনুমানিক ১২ হাজার ৫শত ৮০ সিএফসি বালি জব্দ করেন। এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাইরুল ইসলাম এর সাথে কথা হলে তিনি বলেন, সংবাদের মাধ্যমে জানতে পারি যে, ১০ চাকার ড্রাম ট্রাক দিয়ে অবৈধভাবে পাশ্ববর্তী মিঠাপুকুর থানায় বালি সরবারহ হচ্ছে, তাই ব্যবস্থা নেয়া হয়েছে। জানাগেছে জব্দকৃত বালি পরবর্তীতে নিলামের মাধ্যমে বিক্রির জন্য স্থানীয় কাউন্সিলদের জিম্মায় রাখা হয়। উল্লেখ্য দীর্ঘ ২ বছর ধরে পীরগঞ্জের সীমানা ঘেঁষে বয়ে চলা করতোয়া নদী থেকে প্রভাবশালীরা বালি উত্তোলন করে মহাসড়কের নাম করে ১০ চাকার ড্রাম ট্রাক ব্যবহার ও চায়না কোম্পনীর নিকট মোটা অংকের অর্থের বিনিময়ে বিভিন্ন এলাকায় বালি সরবরাহ করে আসছে। ড্রাম ট্রাক দিয়ে বালি পরিবহন করায় পীরগঞ্জ উপজেলার সড়কগুলো নষ্ট হয়ে গেছে। অপরদিকে ড্রাম ট্রাক চলাচল করায় বর্তমানে গ্রামীণ রাস্তাগুলোর বেহাল অবস্থার পাশাপাশি খালাশপীর হাট ও পীরগঞ্জ বন্দরে তীব্র যানজটের সৃষ্টিহচ্ছে এবং জনগণকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। পীরগঞ্জে ড্রাম ট্রাক বন্ধের উদ্যোগ নেয়ায় সাধারন মানুষ খুশি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com