বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

পীরগঞ্জে মশার উৎপাত  বেড়েছে

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৫৮ বার পঠিত

পীরগঞ্জ (রংপুর) বজ্রকথা প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জ পৌরসভা এলাকার বাসিন্দারা মশার উৎপাতে অতিষ্ট হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে মশা নিধনের কোন ওষুধ না ছিটানোর কারনে দিনের পর দিন মশা বৃদ্ধি পাচ্ছে। দিনের বেলাতেও মশারী খটাতে হচ্ছে। সন্ধ্যার পর হতে রাতভর পৌর এলাকার কোথাও স্থির থাকা সম্ভব হয় না। এমনকি সুযোগ পেলে অনেক সময় মুখের মধ্যেও মশা ঢুকে পড়ে। অন্যান্য বছরে এ সময়ে প্রতি সপ্তাহে মশা নিধনের ওষুধ ছিটানো হতো। এবারে তার ব্যতিক্রম। কারন এ বছর পৌর সভায় প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম। তিনি একাধারে পৃথক ৪ টি দপ্তরের দায়িত্ব পালন করায় কোন দপ্তরের কাজ যথাযথভাবে করতে পারছেন না। সব কিছুতেই তালগোল পাকিয়ে ফেলছেন। যে কারনে পৌর এলাকায় ময়লা আবর্জনার স্তুপ জমে যাচ্ছে। অন্যান্য সেবা হতেও বঞ্চিত হচ্ছেন পৌরবাসী। এলাকাবাসী জানায়,ঈদের কয়েকদিন পুর্বে নামমাত্র ১ দিন মাত্র প্রধান সড়কের ধার দিয়ে মশা নিধনের ওষুধ ছিটানো হলেও গতকাল রোববার বছরের শেষ দিনেও কোথাও ওষুধ ছিটানো হয়নি। যে কারনে পৌরবাসী অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com