বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

পীরগঞ্জে মৎস্য চাষিদের মাঝে চুন, সবজি ও মাছের খাদ্য বিতরণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৭৭ বার পঠিত
  পীরগঞ্জ (রংপুর) বজ্রকথা প্রতিনিধি ।- পীরগঞ্জে উপজেলা  পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (তৃতীয় পর্যায়)-এর আওতায় নির্বাচিত মৎস্য চাষিদের মাঝে চুন, সবজি বীজ ও মাছের খাদ্য বিতরণ করা হয়েছে।
বুধবার (২৪ জুন) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৮ জন নির্বাচিত মৎস্য চাষির মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান তালুকদার।
। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র সহকারী পরিচালক দীপা রানী বিশ্বাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ,
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন এবং আতাউর রহমান বিটু।
আলোচনা সভায় বক্তারা বলেন, মৎস্য খাত দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষের মাধ্যমে একদিকে যেমন উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে।
বক্তারা আরও বলেন, বর্তমান সরকার মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করছে। চাষিদের প্রশিক্ষণ, উন্নত প্রযুক্তি সরবরাহ, প্রণোদনা প্রদান এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নানা কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
এর ফলে দেশের মাছ উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে এবং মৎস্য খাত জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন বলেন, “বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ করলে স্বল্প খরচে অধিক উৎপাদন সম্ভব। পাশাপাশি পুকুর ব্যবস্থাপনা, সঠিক খাদ্য প্রয়োগ এবং পরিবেশবান্ধব চাষাবাদ নিশ্চিত করতে পারলে চাষিরা আরও বেশি লাভবান হবেন।”
অনুষ্ঠান শেষে নির্বাচিত মৎস্য চাষিদের হাতে চুন, সবজি বীজ ও মাছের খাদ্য তুলে দেওয়া হয়। এ সময় মৎস্য চাষিরা সরকারের এ ধরনের সহায়তা কার্যক্রমকে স্বাগত জানিয়ে মাছ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে আরও বেশি ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com